Feature

এক মুষ্টির অতিরিক্ত দাড়ি কাটা যাবে কি

প্রশ্ন (৩৫১৭) : দাড়ি যদি এক মুষ্টির চেয়ে বড় হয় তাহলে তা কাটা যাবে কি? আমার বড় ভাই এক মুষ্টির চেয়ে বড় হলে অতিরিক্ত অংশ কেটে ফেলেন। তার এ কাজটি কি সঠিক হচ্ছে?

প্রশ্ন

দাড়ি যদি এক মুষ্টির চেয়ে বড় হয় তাহলে তা কাটা যাবে কি? আমার বড় ভাই এক মুষ্টির চেয়ে বড় হলে অতিরিক্ত অংশ কেটে ফেলেন। তার এ কাজটি কি সঠিক হচ্ছে?

উত্তর

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

দাড়ি এক মুষ্টির চেয়ে বড় হলে অতিরিক্ত অংশ কেটে ফেলা বৈধ আছে। হাদিস শরিফে এসেছে,

كَانَ ابْنُ عُمَرَ إِذَا حَجَّ أَوِ اعْتَمَرَ قَبَضَ عَلَى لِحْيَتِهِ، فَمَا فَضَلَ أَخَذَهُ‏

‘ইবনু উমর (রা.) যখন হজ্ব বা উমরা করতেন, তখন তিনি তাঁর দাড়ি মুষ্টি করে ধরতেন এবং মুষ্টির বাইরে যতটুকু বেশি থাকত, তা কেটে ফেলতেন।’ [সহিহ বুখারি, হাদিস: ৫৮৯২]

সুতরাং আপনার ভাইয়ের কাজটি বৈধ হচ্ছে। তবে দাড়ি এক মুষ্টির চেয়ে কম হলে কাটা বৈধ হবে না।

ফাতহুল বারী ১০/৩৬২

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন:

ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

সূত্র: https://www.drkhalilurrahman.com/9400/article-details.html