Feature

অস্থায়ী মসজিদে ইতেকাফ করলে বৈধ হবে কি

প্রশ্ন (৩৪১২) : অস্থায়ী মসজিদে রমজানের শেষ দশকের ইতেকাফ করা যাবে কি? উল্লেখ্য, আমাদের এলাকার মসজিদ নির্মাণাধিন। তাই পাশে একটি অস্থায়ী মসজিদ নির্মাণ করে নামাজ পড়ে থাকি।

প্রশ্ন

অস্থায়ী মসজিদে রমজানের শেষ দশকের ইতেকাফ করা যাবে কি? উল্লেখ্য, আমাদের এলাকার মসজিদ নির্মাণাধিন। তাই পাশে একটি অস্থায়ী মসজিদ নির্মাণ করে নামাজ পড়ে থাকি।

উত্তর

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

ইতেকাফ বৈধ হওয়ার জন্য শরয়ি মসজিদ হওয়া জরুরি। হাদিস শরিফে এসেছে,

عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ قَالَ: ‌لَا ‌اعْتِكَافَ ‌إِلَّا ‌فِي ‌مَسْجِدِ ‌جَمَاعَةٍ

‘আলী (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, শরয়ি মসজিদ ছাড়া ইতেকাফ সহিহ হবে না।’ [মুসান্নাফে আব্দুর রাযযাক, হাদিস: ৮০০৯]

সুতরাং, অস্থায়ী মসজিদে ইতেকাফ করলে ইতেকাফ শুদ্ধ হবে না।

বাদায়েউস সানায়ে ২/২৮০; আল মাউসুআতুল ফিকহিয়্যাহ ৫/২১২

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন:

ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

সূত্র: https://www.drkhalilurrahman.com/9189/article-details.html