হাদিসে কি কালো কুকুর মারার কথা এসেছে
প্রশ্ন (২৯৮২) : হাদিসে নাকি কালো কুকুর মেরে ফেলতে বলা হয়েছে। রেফারেন্স সহ জানতে চাই।
প্রশ্ন
হাদিসে নাকি কালো কুকুর মেরে ফেলতে বলা হয়েছে। রেফারেন্স সহ জানতে চাই।
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
বর্তমানে অনেকের মাঝে কুকুরপ্রীতি লক্ষ্য করা যায়। অথচ প্রয়োজন ছাড়া কুকুর পাললে অনেক সাওয়াব কমে যায়। এমনকি হাদিসে কালো কুকুর হত্যা করতেও বলা হয়েছে। হাদিস শরিফে এসেছে-
عن جابر قال : سمعت النبي صلى الله عليه و سلم يقول: لولا أن الكلاب أمة من الأمم لأمرت بقتلها ولكن اقتلوا الكلب الأسود البهيم فإنه شيطان
‘জাবের (রা.) বলেন: আমি নাবি (সা.)-কে বলতে শুনেছি, যদি কুকুর এক প্রকার প্রাণী না হত তাহলে আমি সেগুলোকে হত্যা করার নির্দেশ দিতাম। তবে তোমরা কুচুকুচে কালো কুকুরকে হত্যা করে ফেল। কারণ এগুলো শয়তান।’ [সহিহ ইবনে হিব্বান, হাদিস: ৫৬৫৮]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/8310/article-details.html
← পূর্ববর্তী
স্বপ্ন বলা ও ব্যাখ্যা দেওয়ার উত্তম সময় কোনটি
পরবর্তী →