Feature

দ্বীনি আলোচনা হামদ দ্বারা শুরু করবে না বিসমিল্লাহ দ্বারা

প্রশ্ন (২৯৬৬) : ওয়াজ বা দ্বীনি আলোচনা শুরু করার সময় দেখা যায় তারা হামদ ও সালাত দ্বারা শুরু করেন। কিন্তু আমরা তো জানি, ভালো কাজ বিসমিল্লাহ দ্বারা শুরু করা সুন্নত। তাহলে এটি কি সুন্নতের খেলাফ নয়?

প্রশ্ন

ওয়াজ বা দ্বীনি আলোচনা শুরু করার সময় দেখা যায় তারা হামদ ও সালাত দ্বারা শুরু করেন। কিন্তু আমরা তো জানি, ভালো কাজ বিসমিল্লাহ দ্বারা শুরু করা সুন্নত। তাহলে এটি কি সুন্নতের খেলাফ নয়?

উত্তর

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

সাধারণ অবস্থায় যে কোন ভালো কাজ বিসমিল্লাহ দ্বারা শুরু করা সুন্নত। তবে দ্বীনি আলোচনা আল্লাহর হামদ ও সালাতের মাধ্যমে শুরু করা। রাসূল (সা.) ও সাহাবায়ে কেরাম দ্বীনি আলোচনা হামদ ও সালাতের মাধ্যমেই শুরু করতেন।

সুনানে ইবনে মাজাহ ১/১৩৬; সহিহ ইবনে হিব্বান ১/১৭৩; মুসনাদে আহমদ ২/৩৫৯;সুনানে নাসাঈ, পৃ. ৪৯৪; সহিহ মুসলিম ১/২৮৩

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন:

ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

সূত্র: https://www.drkhalilurrahman.com/8276/article-details.html