Feature

মদের ভয়াবহতার সম্পর্কে ইসলাম কী বলে

প্রশ্ন (২৭৬৫) : মাদকের ভয়াবহতা সম্পর্কে ইসলামের ব্যাখ্যা কী? মদ পান সম্পর্কে ইসলাম কী বলে?

প্রশ্ন

মাদকের ভয়াবহতা সম্পর্কে ইসলামের ব্যাখ্যা কী? মদ পান সম্পর্কে ইসলাম কী বলে?

উত্তর

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

মদ পান ইসলামে জঘণ্য একটি অপরাধ। ইসলামে হাতে গোণা যে চার পাচটি অপরাধের জন্য শাস্তি সুনির্ধারিত করে দিয়েছে তার মধ্যে মদ পান হল একটি।

এ ছাড়াও বিভিন্ন হাদিস থেকেও মদ পানের ভয়াবহতা সম্পর্কে অনুমান করা যায়। হাদিস শরিফে এসেছে-

قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: لَعَنَ اللَّهُ الْخَمْرَ، وَشَارِبَهَا، وَسَاقِيَهَا، وَبَائِعَهَا، وَمُبْتَاعَهَا، وَعَاصِرَهَا، وَمُعْتَصِرَهَا، وَحَامِلَهَا، وَالْمَحْمُولَةَ إِلَيْهِ

‘রাসূল (সা.) বলেছেন: মদ পানকারী, পরিবেশনকারী বিক্রেতা, ক্রেতা, উৎপাদক ও শোধনকারী, যে উৎপাদন করায়, সরবরাহকারী এবং যার জন্য সরবরাহ করা হয়- এদের সকলকে আল্লাহ লানত করেছেন।’ [সুনানে আবু দাউদ, হাদিস: ৩৬৭৪]

আরেক হাদিসে এসেছে,

لَا تَعُودُوا شُرَّابَ الْخَمْرِ إِذَا مَرِضُوا

‘মদপানকারী অসুস্থ হলে তোমরা তার সেবা করো না।’ [আল আদাবুল মুফরাদ, হাদিস: ৫২৯]

আরেক হাদিসে এসেছে,

لاَ تُسَلِّمُوا عَلَى شَرَبَةِ الخَمْرِ

‘তোমরা মদপানকারীকে সালাম দিয়ো না।’ [তালীকাতে বুখারি ৮/৫৭]

মাদক কতটা ভয়াবহ হলে এ জাতীয় ধমকি আসতে পারে। এ জাতীয় হাদিসগুলো থেকে মদ পান সম্পর্কে ইসলামের অবস্থান পরিষ্কার হয়ে যায়।

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন:

ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

সূত্র: https://www.drkhalilurrahman.com/7867/article-details.html