Feature

ইন্টারনেট ব্রাউজকারীদের কুকিজ ফাইল সংরক্ষণের বিধান কী

প্রশ্ন (২৬৫১) : বর্তমানে বিভিন্ন ওয়েব সাইট ব্রাউজকারীদের কুকিজ ফাইল সংরক্ষণ করে থাকে। এই কুকিজের মাধ্যমে তারা বুঝতে পারে ব্রাউজকারীদের ঝোঁক কোন বিষয়ের প্রতি। সে হিসেবে তারা তাদের সাইট ভিজিট করার সময় ব্রাউজকারীদের সামনে অ্যাড প্রদর্শন করে থাকে। প্রশ্ন হল, শরিয়তের দৃষ্টিতে কুকিজ ফাইল সংরক্ষণ করার বিধান কী?

প্রশ্ন

বর্তমানে বিভিন্ন ওয়েব সাইট ব্রাউজকারীদের কুকিজ ফাইল সংরক্ষণ করে থাকে। এই কুকিজের মাধ্যমে তারা বুঝতে পারে ব্রাউজকারীদের ঝোঁক কোন বিষয়ের প্রতি। সে হিসেবে তারা তাদের সাইট ভিজিট করার সময় ব্রাউজকারীদের সামনে অ্যাড প্রদর্শন করে থাকে। প্রশ্ন হল, শরিয়তের দৃষ্টিতে কুকিজ ফাইল সংরক্ষণ করার বিধান কী?

উত্তর

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

কুকিজ ফাইলগুলো ইন্টারনেট ব্রাউজকারীদের ব্যক্তিগত ও গোপনীয় বিষয়ের অন্তর্ভুক্ত। সুতরাং ওয়েব সাইট কর্তৃক ব্রাউজকারীদের কুকিজ ফাইল সংরক্ষণ করা বৈধ হবে না। কুরআন মাজিদে ইরশাদ হয়েছে,

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَأْكُلُوا أَمْوَالَكُمْ بَيْنَكُمْ بِالْبَاطِلِ

‘হে ঈমানদারগণ! তোমরা অন্যায়ভাবে একে অন্যের সম্পদ গ্রাস করো না।’ [সূরা নিসা, আয়াত: ২৯]

হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) ইরশাদ করেছেন,

لا ضرر ولا ضرار

‘রাসূল (সা.) বলেছেন, ক্ষতি ও ক্ষতি সাধনের কোন অনুমতি নেই।’ [সুনানে দারাকুতনী, হাদিস: ৩০৭৯]

তবে কোনো ওয়েব সাইট যদি ব্রাউজকারীদের অনুমতি সাপেক্ষে কুকিজ ফাইল সংরক্ষণ করে থাকে তাহলে শরিয়তের দৃষ্টিতে কোনো সমস্যা নেই।

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন:

ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

সূত্র: http://www.drkhalilurrahman.com/7630/article-details.html