Feature

কনে নির্বাচনে কয়টি বিষয়ের প্রতি লক্ষ্য রাখা উচিৎ

প্রশ্ন (২৫৮৭) : আমার ছেলের বিয়ের জন্য মেয়ে খুঁজছি। মেয়ে নির্বাচনের ক্ষেত্রে শরিয়তের দৃষ্টিভঙ্গি কী?

প্রশ্ন

আমার ছেলের বিয়ের জন্য মেয়ে খুঁজছি। মেয়ে নির্বাচনের ক্ষেত্রে শরিয়তের দৃষ্টিভঙ্গি কী?

উত্তর

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

ইসলামি শরিয়তে কনে নির্বাচনের ক্ষেত্রে কয়েকটি বিষয়ের প্রতি লক্ষ্য রাখতে বলা হয়েছে। দ্বীনদারি, সম্পদ, বংশ ও সৌন্দর্য। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) ইরশাদ করেছেন,

تُنْكَحُ الْمَرْأَةُ لأرْبَعٍ لِمَالِهَا وَلِحَسَبِهَا وَجَمَالِهَا وَلِدِينِهَا فَاظْفَرْ بِذَاتِ الدِّينِ تَرِبَتْ يَدَاكَ

‘চারটি বিষয়ের প্রতি লক্ষ্য রেখে মেয়েদেরকে বিয়ে করা হয়: তার সম্পদ, তার বংশমর্যাদা, তার সৌন্দর্য ও তার দ্বীনদারী। সুতরাং তুমি দ্বীনদারীকেই প্রাধান্য দেবে নতুবা তুমি ক্ষতিগ্রস্ত হবে।’ [সহিহ বুখারি, হাদিস: ৫০৯০]

হাদিস থেকেই বুঝা যাচ্ছে, শরিয়তের দৃষ্টিতে জীবন সঙ্গিনী নির্বাচনের ক্ষেত্রে দ্বীনদারি ও উন্নত চরিত্র প্রাধান্যযোগ্য। পাশাপাশি অন্য বিষয়গুলো পাওয়া গেলে আরো ভালো।

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন:

ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

সূত্র: http://www.drkhalilurrahman.com/7496/article-details.html