Feature

মক্কায় অবস্থানকারী যদি হজ্বের মাস শুরুর পূর্বে মক্কা থেকে বের হয়ে যায় তার জন্য তামাত্তু হজ্ব করা জায়েয হবে কি

প্রশ্ন (২৫৬) : এক ব্যক্তি মক্কায় অবস্থান করে। তিনি রমযানের আগেই মক্কা থেকে স্থানান্তরিত হয়ে মদীনায় চলে যান। যিলকদ মাসের শুরুতে তিনি তামাত্তু হজ্বের নিয়তে ওমরার ইহরাম করতে চাচ্ছেন। তার জন্য কি তা জায়েয হবে?

প্রশ্ন

এক ব্যক্তি মক্কায় অবস্থান করে। তিনি রমযানের আগেই মক্কা থেকে স্থানান্তরিত হয়ে মদীনায় চলে যান। যিলকদ মাসের শুরুতে তিনি তামাত্তু হজ্বের নিয়তে ওমরার ইহরাম করতে চাচ্ছেন। তার জন্য কি তা জায়েয হবে?

উত্তর

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

হ্যাঁ, প্রশ্নোক্ত ব্যক্তির জন্য তামাত্তু হজ্ব করা জায়েয হবে। কারণ মক্কায় অবস্থানকারী ব্যক্তি যদি শাওয়াল মাসের আগেই মীকাত থেকে বের হয়ে অন্য জায়গায় চলে যায় তাহলে মক্কায় অবস্থানকারীর হুকুম থেকে বের হয়ে যাবে। তার জন্য কিরান হজ্ব কিংবা তামাত্তু হজ্ব সব করা জায়েয হবে।

তাউস রাহ. বলেন,

‘মক্কী ব্যক্তি যদি মক্কা থেকে বের হয়ে যায় এবং তামাত্তু হজ্ব করে তাহলে তার উপর দমে শোকর ওয়াজিব হবে।’ [মুসান্নাফ ইবনে আবি শাইবা, হাদিস: ১৫৬৩২]

মানাসিকে মোল্লা আলী পৃ. ১৭৬, ২৮১; আলমুগনী ইবনে কুদামা ৫/৩৫৭

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন:

ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

সূত্র: http://www.drkhalilurrahman.com/1765/article-details.html