Feature

এক বছর বয়সী গরু দ্বারা কুরবানি করা যাবে কি

প্রশ্ন (২৩৪৫) : আমার একটি গরু আছে। তার বয়স এক বছর হয়েছে। আমি জানতে চাচ্ছি, এই গরুটি দ্বারা কুরবানি করা যাবে কি?

প্রশ্ন

আমার একটি গরু আছে। তার বয়স এক বছর হয়েছে। আমি জানতে চাচ্ছি, এই গরুটি দ্বারা কুরবানি করা যাবে কি?

উত্তর

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

গরু দ্বারা কুরবানি সহিহ হওয়ার জন্য শর্ত হল গরুটির দুই বছর পূর্ণ হওয়া। দুই বছর পূর্ণ হওয়ার পূর্বে গরু দ্বারা কুরবানি করলে সেই কুরবানি আদায় হবে না। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেন-

قَالَ رَسُولُ اللهِ صَلّى اللهُ عَلَيْهِ وَسَلّمَ: لَا تَذْبَحُوا إِلّا مُسِنّةً، إِلّا أَنْ يَعْسُرَ عَلَيْكُمْ، فَتَذْبَحُوا جَذَعَةً مِنَ الضّأْنِ

‘রাসূলুল্লাহ (সা.) বলেন, তোমরা কুরবানিতে ‘মুছিন্না’ ছাড়া জবেহ করবে না। তবে সংকটের অবস্থায় ছ’মাস বয়সী ভেড়া-দুম্বা যবেহ করতে পারবে। (গরুর ক্ষেত্রে মুছিন্না বলা হয় দুই বছর বয়সী গরুকে। -শরহুন নববী)।’ [সহিহ মুসলিম, হাদিস: ১৯৬৩]

সুতরাং এক বছর বয়সী গরু দ্বারা কুরবানি করলে তা আদায় হবে না।

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন:

ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

সূত্র: http://www.drkhalilurrahman.com/7001/article-details.html