সূরা তাওবার শুরুতে কখন বিসমিল্লাহ পড়তে হয়
প্রশ্ন (২৩০১) : আমি শুধু জানি যে, তাওবার শুরুতে বিসমিল্লাহ পড়তে হয় না। কিন্তু একবার আমাকে আমার এক সহপাঠিনী বলল, সূরা তাওবার শুরুতে কখনো-কখনো বিসমিল্লাহ পড়তে হয়। জানতে চাই, তার কথা কি ঠিক? যদি ঠিক হয় তাহলে সূরা তাওবার শুরুতে কখন বিসমিল্লাহ পড়তে হবে আর কখন পড়তে হবে না। দয়া করে জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন
আমি শুধু জানি যে, তাওবার শুরুতে বিসমিল্লাহ পড়তে হয় না। কিন্তু একবার আমাকে আমার এক সহপাঠিনী বলল, সূরা তাওবার শুরুতে কখনো-কখনো বিসমিল্লাহ পড়তে হয়। জানতে চাই, তার কথা কি ঠিক? যদি ঠিক হয় তাহলে সূরা তাওবার শুরুতে কখন বিসমিল্লাহ পড়তে হবে আর কখন পড়তে হবে না। দয়া করে জানিয়ে বাধিত করবেন।
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
আপনার সহপাঠিনীর কথা সঠিক। এ ক্ষেত্রে নিয়ম হল, যদি আপনি সূরা তাওবা দিয়ে তেলাওয়াত শুরু করেন তাহলে সূরার শুরুতে বিসমিল্লাহ পড়া মুস্তাহাব।
আর যদি সূরা আনফাল থেকে তেলাওয়াত শুরু করে সূরা তাওবাও পড়েন তাহলে সূরা তাওবার শুরুতে বিসমিল্লাহ না পড়া মুস্তাহাব।
আল ইতকান ১/৬৫, তাফসীরে কুরতুবী ৮/৪০-৪১
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: http://www.drkhalilurrahman.com/6911/article-details.html
← পূর্ববর্তী
যিলহজ্বের প্রথম দশকে কোন আমল করতে বলা হয়েছে
পরবর্তী →