Feature

সূরা হজের ৭৭ নং আয়াত পড়ে সেজদা দেয়া লাগবে কি

প্রশ্ন (২২১৬) : সূরা হজের ৭৭ নং আয়াত পড়ে সেজদা দেয়া লাগবে কি?

প্রশ্ন

সূরা হজের ৭৭ নং আয়াত পড়ে সেজদা দেয়া লাগবে কি?

উত্তর

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

এই সেজদাটি নিয়ে সাহাবীদের মাঝে মতানৈক্য রয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস (রা.) এর মতে এই সেজদাটি দেয়া লাগবে না।

عَنِ ابْنِ عَبَّاسٍ ، قَالَ : فِي الْحَجِّ سَجْدَةٌ وَاحِدَةٌ

‘ইবনে আব্বাস (রা.) বলেন: সূরা হজের মধ্যে একটি সেজদা রয়েছে।’ অর্থাৎ ৭৭ নং আয়াতে সেজদা নেই। [মুসান্নাফে ইবনে আবি শায়বা, হাদিস: ৪৩২৮]

হানাফি মাযহাবে এটিই গ্রহণযোগ্য ফতোয়া।

শরহে মাআনিল আসার ১/২৪৮, মুয়াত্তা মুহাম্মদ ১৫২, আদ্দুররুল মুখতার ২/১০৪

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন:

ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

সূত্র: http://www.drkhalilurrahman.com/6735/article-details.html