Feature

কুরবানির অসিয়ত করলে কি তা পূর্ণ করতে হবে

প্রশ্ন (২২০৭) : আমার চাচাতো ভাই বলল, তার বাবা মারা যাওয়ার আগে কুরবানি করার অসিয়ত করে গেছে। জানতে চাই, তার বাবার অসিয়ত পুরা করা কি আবশ্যক?

প্রশ্ন

আমার চাচাতো ভাই বলল, তার বাবা মারা যাওয়ার আগে কুরবানি করার অসিয়ত করে গেছে। জানতে চাই, তার বাবার অসিয়ত পুরা করা কি আবশ্যক?

উত্তর

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

আপনার চাচাতো ভাইয়ের বাবা যেহেতু কুরবানি করার অসিয়ত করে গেছেন তাই তার পরিত্যক্ত সম্পদের এক-তৃতীয়াংশ থেকে কুরবানি দিতে হবে।

কুরআন মাজিদে আল্লাহ তাআলা বলেন-

مِنْ بَعْدِ وَصِيَّةٍ يُوصِي بِهَا

‘অসিয়ত পূর্ণ করার পর... (মৃত ব্যক্তির সম্পত্তি বণ্টিত হবে)।’ [সূরা নিসা, আয়াত: ১১]

উল্লেখ্য, উক্ত কুরবানির গোশত নিজেরা খেতে পারবে না। বরং গরিবদের মাঝে সদকা করে দিতে হবে।

ফাতাওয়া বাযযাযিয়া ৬/২৯৫, রদ্দুল মুহতার ৬/৩৩৫

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন:

ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

সূত্র: http://www.drkhalilurrahman.com/6717/article-details.html