প্রাপ্তবয়স্ক নওমুসলিমের কি খতনা করা জরুরি
প্রশ্ন (২১৮৪) : আমি একজন নওমুসলিম। আমার বয়স ৩০ বছর। আমার জন্য কি খতনা করা জরুরি?
প্রশ্ন
আমি একজন নওমুসলিম। আমার বয়স ৩০ বছর। আমার জন্য কি খতনা করা জরুরি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
হ্যাঁ, সম্ভব হলে নও মুসলিমের জন্য খতনা করা জরুরি। কারণ খতনা ইসলামের একটি গুরুত্বপূর্ণ নিদর্শন। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেন-
عَنْ أَبِي هُرَيْرَةَ رِوَايَةً الْفِطْرَةُ خَمْسٌ أَوْ خَمْسٌ مِنْ الْفِطْرَةِ الْخِتَانُ وَالِاسْتِحْدَادُ وَنَتْفُ الْإِبْطِ وَتَقْلِيمُ الْأَظْفَارِ وَقَصُّ الشَّارِبِ
‘৫টি বিষয় স্বভাবের অন্তর্ভুক্ত। এর মধ্যে একটি হল খতনা করা।’ [সহিহ বুখারি, হাদিস: ৫৮৮৯]
আর এক্ষেত্রে প্রয়োজন পরিমাণ সতর খোলার অবকাশ রয়েছে।
আত তামহীদ ৮/৩৯৬, ফাতহুল কাদির ৬/৪৯১
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: http://www.drkhalilurrahman.com/6665/article-details.html