Feature

কুরআন মাজিদ তেলাওয়াতের সময় সালামের উত্তর নেওয়া কি জরুরি

প্রশ্ন (২১৮২) : আমি এক মসজিদের মুআজ্জিন। গত রমজানে আমাদের মসজিদের হাফেজ সাহেবকে কুরআন মাজিদ তেলোয়াতরত অবস্থায় সালাম দিই। কিন্তু তিনি সালামের উত্তর দেননি। পরবর্তীতে এ বিষয়ে তাকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, কুরআন মাজীদ তেলাওয়াতরত অবস্থায় সালাম দিলে সালামের জ‌ওয়াব দেয়া ওয়াজিব নয়। জানতে চাই, তার কথাটি কি সঠিক?

প্রশ্ন

আমি এক মসজিদের মুআজ্জিন। গত রমজানে আমাদের মসজিদের হাফেজ সাহেবকে কুরআন মাজিদ তেলোয়াতরত অবস্থায় সালাম দিই। কিন্তু তিনি সালামের উত্তর দেননি। পরবর্তীতে এ বিষয়ে তাকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, কুরআন মাজীদ তেলাওয়াতরত অবস্থায় সালাম দিলে সালামের জ‌ওয়াব দেয়া ওয়াজিব নয়। জানতে চাই, তার কথাটি কি সঠিক?

উত্তর

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

হ্যাঁ, কুরআন মাজিদ তেলাওয়াতকারীকে সালাম দেওয়া উচিৎ নয়। তদ্রূপ ঐ অবস্থায় সালামের জ‌ওয়াব দেওয়াও ওয়াজিব নয়।

তাই হাফেয সাহেব ঠিক কাজই করেছেন।

বাদায়েউস সানায়ে ৫/৪৫১, আল বাহরুর রায়েক ২/১৬

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন:

ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

সূত্র: http://www.drkhalilurrahman.com/6661/article-details.html