Feature

অজু ছাড়া গিলাফের উপর দিয়ে কুরআন মাজিদ ধরা যাবে কি

প্রশ্ন (২১০৯) : অজু ছাড়া কুরআন শরিফের গিলাফ ধরে কুরআন শরিফ উঠিয়ে রাখলে কোন সমস্যা হবে কি?

প্রশ্ন

অজু ছাড়া কুরআন শরিফের গিলাফ ধরে কুরআন শরিফ উঠিয়ে রাখলে কোন সমস্যা হবে কি?

উত্তর

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

কুরআন মাজিদ আল্লাহ তাআলা কালাম। এটিকে ইহতেরাম করা অবশ্যই জরুরি। অজু ছাড়া কুরআন মাজিদ স্পর্শ করা যায় না। আল্লাহ তাআলা বলেন-

لَا يَمَسُّهُ إِلَّا الْمُطَهَّرُونَ

‘পবিত্র ব্যক্তি ছাড়া তাকে কেউ স্পর্শ করবে না।’ [সূরা ওয়াকিয়া, আয়াত: ৭৯]

তবে কেউ যদি কুরআন মাজিদের উপর থাকা পৃথক গিলাফের মাধ্যমে তা স্পর্শ করে তাহলে তাতে সমস্যা হবে না।

খুলাসাতুল ফাতাওয়া ১/১০৪, ফাতহুল কাদীর ১/১৪৯

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন:

ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

সূত্র: http://www.drkhalilurrahman.com/6512/article-details.html