Feature

আত্মহত্যাকারীর জানাযার নামাজ পড়া যাবে কি

প্রশ্ন (১৯৭) : আত্মহত্যাকারীর জানাযার নামাজ পড়া যাবে কি?

প্রশ্ন

আত্মহত্যাকারীর জানাযার নামাজ পড়া যাবে কি?

উত্তর

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

আত্মহত্যা করা মারাত্মক কবিরা গুনাহ।

এর শাস্তি খুবই ভয়াবহ। হাদিস শরিফে এ ব্যাপারে কঠিন হুঁশিয়ারি এসেছে।

সাবেত ইবনে দাহহাক (রা.) থেকে বর্ণিত, রাসূল (সা.) বলেন,

مَن قتل نفسه بشيء في الدنيا عذب به يوم القيامة

অর্থ: ‘যে ব্যক্তি দুনিয়ার কোনো জিনিস দ্বারা আত্মহত্যা করল কিয়ামতের দিন তাকে তা দ্বারা শাস্তি দেয়া হবে।’ (সহিহ বুখারি, হাদীস: ৬৬৪৭; সহিহ মুসলিম, হাদিস: ৩১৬)

তবে তার জানাযা নামাজ পড়া হবে। যদিও সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ তার জানাযায় উপস্থিত হবে না।

শরহুন নববী আলা মুসলিম ৩/৪০৫

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন:

ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

সূত্র: http://www.drkhalilurrahman.com/1629/article-details.html