Feature

নিমদাড়ি কাটা যাবে কি

প্রশ্ন (১৭৪৫) : অনেকেই বলেন: নিমদাড়ি কাটা যাবে। এ ব্যাপারে শরিয়ত কী বলে?

প্রশ্ন

অনেকেই বলেন: নিমদাড়ি কাটা যাবে। এ ব্যাপারে শরিয়ত কী বলে?

উত্তর

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

নিমদাড়ি কাটার ব্যাপারে কিছুটা মতানৈক্য থাকলেও তা না কাটার মাঝেই সতর্কতা রয়েছে। রাসূল (সা.) নিজেও নিমদাড়ি রাখতেন। হাদিস শরিফে এসেছে-

أَبو جُحَيْفَةَ السُّوَائِيِّ قَالَ رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَرَأَيْتُ بَيَاضًا مِنْ تَحْتِ شَفَتِهِ السُّفْلَى الْعَنْفَقَةَ

আবু জুহায়ফা (রা.) বলেন: ‘আমি রাসূল (সা.) –এর নিচের ঠোঁটের নিচে শুভ্র নিমদাড়ি দেখেছি।’ [সহিহ বুখারি, হাদিস: ৩৫৩৪]

তাই নিমদাড়ি কাটা উচিৎ নয়।

ফাতহুল বারী ৬/৬৫৯-৬৬১, রদ্দুল মুহতার ৬/৪০৭

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন:

ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

সূত্র: http://www.drkhalilurrahman.com/5767/article-details.html