Feature

প্রাপ্তবয়স্ক হওয়ার পর খতনা করানো যাবে কি

প্রশ্ন (১৪৪৫) : একব্যক্তি ৬০ বছর বয়সে মুসলমান হয়েছে। এই ব্যক্তির কি খতনা করানো লাগবে?

প্রশ্ন

একব্যক্তি ৬০ বছর বয়সে মুসলমান হয়েছে। এই ব্যক্তির কি খতনা করানো লাগবে?

উত্তর

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

কোনো ব্যক্তি যদি প্রাপ্তবয়স্ক হওয়ার পরে ইসলাম গ্রহণ করে, তাহলেও তার জন্য খতনা করানো জরুরি।

হাদিস শরিফে এসেছে,

عن أبي هريرة قال قال رسول الله ﷺ: اختتن إبراهيم خليل الرحمن بعد ما أتت عليه ثمانون سنة

‘আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল (সা.) বলেছেন: ইবরাহীম খলীলুর রহমান (আ.) ৮০ বছর বয়সে তাঁর খাতনা করেছিলেন।’ [সহিহ বুখারি, হাদিস: ৬২৯৮]

আরেক হাদিসে এসেছে,

‘ইবনে শিহাব যুহরী (রহ.) বলেন, কোনো ব্যক্তি যখন ইসলাম গ্রহণ করত তখন সে বড় হলেও তাকে খতনা করার আদেশ করা হত।’[আলআদাবুল মুফরাদ, হাদিস: ১২৫২]

তাই উক্ত ব্যক্তির খতনা করাতে হবে।

অবশ্য যদি একেবারে অসম্ভব পর্যায়ের হয়ে যায় তাহলে না করালে চলবে।

ফাতহুল বারী ১১/৯২, ৯/৫০৩, ১০/৩৫৫, ৪/৪১৩; রদ্দুল মুহতার ৬/৭৫১-৭৫২, ৬/২৮২; খুলাসাতুল ফাতাওয়া ২/১৩২; আলবাহরুর রায়েক ৭/৯৫-৯৬

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন:

ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

সূত্র: http://www.drkhalilurrahman.com/5142/article-details.html