চার রাকাত বিশিষ্ট ফরয নামাযের প্রথম বৈঠকে ইমামের সাথে শরিক হওয়ার পর ইমাম দাঁড়িয়ে গেলে কি মুসল্লি তাশাহ্হুদ পূর্ণ করবে নাকি পূর্ণ না করেই দাঁড়িয়ে যাবে?
প্রশ্ন (১৩৬৬৬) : আমি যোহরের নামাযে প্রথম বৈঠকে ইমামের সাথে শরিক হই। শরিক হয়ে তাশাহহুদ পড়া শুরু করি। তখনই ইমাম সাহেব তৃতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যান। এখন জানার বিষয় হল, এ অবস্থায় আমি কি তাশাহহুদ পূর্ণ করে দাঁড়াব, না ইমামের সাথে দাঁড়িয়ে যাব?
প্রশ্ন
আমি যোহরের নামাযে প্রথম বৈঠকে ইমামের সাথে শরিক হই। শরিক হয়ে তাশাহহুদ পড়া শুরু করি। তখনই ইমাম সাহেব তৃতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যান। এখন জানার বিষয় হল, এ অবস্থায় আমি কি তাশাহহুদ পূর্ণ করে দাঁড়াব, না ইমামের সাথে দাঁড়িয়ে যাব?
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
প্রশ্নোক্ত ক্ষেত্রে তাশাহহুদ পূর্ণ করেই দাঁড়ানো উচিত। কেননা ইমামের পেছনে প্রথম বা দ্বিতীয় বৈঠকে শরিক হলে তাশাহহুদ পড়ে নেওয়াই নিয়ম। তাই ইমাম দাঁড়িয়ে গেলেও মুক্তাদি তাশাহহুদ পূর্ণ করে দাঁড়াবে।
-রদ্দুল মুহতার ১/৪৯৬; এমদাদুল আহকাম ১/৫৫১; এমদাদুল ফাতাওয়া ১/৩৩৯
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/?p=31293&preview=true
← পূর্ববর্তী
জামায় চড়ূই পাখির বিষ্ঠা লাগলে উক্ত জামা নিয়ে নামায আদায় করা যাবে কি?
পরবর্তী →