নামাযরত অবস্থায় কোনো লেখা মনে মনে পড়লে কি নামায নষ্ট হয়ে যাবে?
প্রশ্ন (১৩৫১৭) : আমি নামায পড়ছিলাম। আমার সামনে একটি বোর্ডে কিছু লেখা ছিল। আমি নামাযের ভেতরেই মনে মনে সেই লেখাটি পড়ে ফেলি। জানার বিষয় হলো, এভাবে নামাযের ভেতরে কোনো লেখা দেখে সেটা মনে মনে পড়লে কি নামায নষ্ট হয়ে যাবে?
প্রশ্ন
আমি নামায পড়ছিলাম। আমার সামনে একটি বোর্ডে কিছু লেখা ছিল। আমি নামাযের ভেতরেই মনে মনে সেই লেখাটি পড়ে ফেলি। জানার বিষয় হলো, এভাবে নামাযের ভেতরে কোনো লেখা দেখে সেটা মনে মনে পড়লে কি নামায নষ্ট হয়ে যাবে?
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
আপনি যেহেতু বোর্ডের লেখাটি মনে মনে পড়েছেন তাই আপনার নামায নষ্ট হয়নি। তবে মাকরূহ হয়েছে। ভবিষ্যতে এমনটি করা থেকে বিরত থাকবেন। অবশ্য আপনার ঐ নামায আদায় হয়ে গেছে। তা পুনরায় পড়তে হবে না।
-আলবাহরুর রায়েক ২/১৪; আলমুহীতুল বুরহানী ২/১৫৯; ফাতাওয়া তাতারখানিয়া ২/২২৯; খুলাসাতুল ফাতাওয়া ১/৯৯; আদ্দুররুল মুখতার ১/৬৩৪
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/30949/article-details.html
← পূর্ববর্তী
ঋণগ্রস্ত ব্যক্তির উপর কি কুরবানী ওয়াজিব হবে?
পরবর্তী →