মাসবুক ব্যক্তি কি ইমামের প্রথম বৈঠকে তাশাহ্হুদ পাঠ করবে?
প্রশ্ন (১৩৫০৫) : মাসবুক ব্যক্তি, যার এক রাকাত নামায ছুটে গিয়েছে সে ইমামের প্রথম বৈঠকে আত্তাহিয়্যাতু পড়বে নাকি পড়বে না?
প্রশ্ন
মাসবুক ব্যক্তি, যার এক রাকাত নামায ছুটে গিয়েছে সে ইমামের প্রথম বৈঠকে আত্তাহিয়্যাতু পড়বে নাকি পড়বে না?
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
হাঁ, যে মাসবুকের এক রাকাত ছুটে গেছে তার জন্যও ইমামের অনুসরণে প্রথম বৈঠকে আত্তাহিয়্যাতু পড়া ওয়াজিব। প্রখ্যাত তাবেয়ী ইবরাহীম নাখায়ী (রাহ.)-কে জিজ্ঞাসা করা হল যে, যার নামাযের কিছু অংশ ছুটে গেছে অর্থাৎ মাসবুক কি ইমামের প্রত্যেক বৈঠকে তাশাহহুদ পড়বে? উত্তরে তিনি বললেন, হাঁ।
-কিতাবুল আসার ১/১৫১; ফাতাওয়া তাতারখানিয়া ২/১৯২; ফাতাওয়া হিন্দিয়া ১/৯০; রদ্দুল মুহতার ১/৪৯৬
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/?p=30918&preview=true
← পূর্ববর্তী
স্ত্রীকে নিয়ে জামাত পড়লে দাঁড়ানোর পদ্ধতি কী হবে?
পরবর্তী →