ফরয নামাযের তৃতীয় ও চতুর্থ রাকাতে ভুলে সূরা মিলিয়ে ফেললে কি নামাযে কোনো সমস্যা হবে?
প্রশ্ন (১৩৩১৮) : আমার মাঝেমধ্যে ফরয নামায একাকী আদায় করতে হয়। একাকী নামায আদায়ের ক্ষেত্রে তৃতীয় ও চতুর্থ রাকাতে ভুলক্রমে সূরা ফাতেহার সাথে অন্য সূরা মিলিয়ে ফেলি। আমি জানতে চাচ্ছি, এতে করে আমার নামাযে কোনো সমস্যা হবে কি?
প্রশ্ন
আমার মাঝেমধ্যে ফরয নামায একাকী আদায় করতে হয়। একাকী নামায আদায়ের ক্ষেত্রে তৃতীয় ও চতুর্থ রাকাতে ভুলক্রমে সূরা ফাতেহার সাথে অন্য সূরা মিলিয়ে ফেলি। আমি জানতে চাচ্ছি, এতে করে আমার নামাযে কোনো সমস্যা হবে কি?
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
ফরযের তৃতীয় ও চতুর্থ রাকাতে সূরা না মিলানোই সুন্নত। তাই ইচ্ছাকৃত সূরা মিলাবে না। ভুলে হয়ে গেলে অসুবিধা নেই। এ কারণে সাহু সিজদা আসবে না।
উল্লেখ্য, মনোযোগ সহকারে নামায পড়া উচিত। নামাযে প্রায় ভুল হওয়া উদাসীনতার লক্ষণ। এ ব্যাপারে সচেতন হওয়া কর্তব্য।
-তাবয়ীনুল হাকায়েক ১/৪৭৪; আলমুহীতুল বুরহানী ২/৩১০; ফাতাওয়া হিন্দিয়া ১/১২৬; আলবাহরুর রায়েক ১/২৯৬; শরহুল মুনইয়াহ ৩৩১; রদ্দুল মুহতার ১/৫১১
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/?p=30524&preview=true
← পূর্ববর্তী
জুমার খুতবা দেওয়ার সময় হাত নাড়ানো যাবে কি?
পরবর্তী →