সুস্থ অবস্থার কাযা নামায অসুস্থ অবস্থায় কীভাবে আদায় করবে?
প্রশ্ন (১৩১০৭) : আমার দাদা শারীরিকভাবে অত্যন্ত দুর্বল হয়ে পড়েছেন বিধায় দাঁড়িয়ে নামায আদায় করতে পারেন না। তাই তিনি বসে রুকু সিজদার সাথে নামায আদায় করেন। সুস্থ থাকা অবস্থায় তার কিছু নামায কাযা হয়ে যায়। এখন তিনি সে নামাযগুলো কাযা করতে চাচ্ছেন। জানার বিষয় হল, সুস্থ অবস্থায় ছুটে যাওয়া নামাযগুলো বর্তমানে তিনি কীভাবে কাযা করবেন?
প্রশ্ন
আমার দাদা শারীরিকভাবে অত্যন্ত দুর্বল হয়ে পড়েছেন বিধায় দাঁড়িয়ে নামায আদায় করতে পারেন না। তাই তিনি বসে রুকু সিজদার সাথে নামায আদায় করেন। সুস্থ থাকা অবস্থায় তার কিছু নামায কাযা হয়ে যায়। এখন তিনি সে নামাযগুলো কাযা করতে চাচ্ছেন। জানার বিষয় হল, সুস্থ অবস্থায় ছুটে যাওয়া নামাযগুলো বর্তমানে তিনি কীভাবে কাযা করবেন?
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
এখন তিনি যেহেতু শারীরিকভাবে দুর্বল হয়ে গেছেন তাই সুস্থ অবস্থার কাযা নামাযও বসে বসে আদায় করলে তা আদায় হয়ে যাবে। কেননা কাযা নামায যখন পড়া হবে তখনকার সামর্থ্য অনুযায়ী পড়লেই আদায় হয়ে যায়।
-তাবয়ীনুল হাকায়েক ১/৫১৯; আলবাহরুর রায়েক ২/১৩৭; ফাতাওয়া তাতারখানিয়া ২/৬৭৭; হাশিয়াতুত তাহতাবী আলাল মারাকী পৃ. ২৩৩
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/?p=29987&preview=true
← পূর্ববর্তী
শেষ রাতে নফল নামায শুরু করার পর যদি সুবহে সাদিক উদিত যায় তাহলে উক্ত নামাযের হুকুম কী হবে?
পরবর্তী →