Feature

ইচ্ছাকৃত অবহেলা করে আমানতের জিনিস হারিয়ে ফেললে কি তার জরিমানা দিতে হবে?

প্রশ্ন (১২৮৫৭) : লঞ্চ টার্মিনালে আমার পরিচিত একজন লোক আছে। আমি তার কাছে এক শত টাকা দিয়ে বলেছি, ব্যাগটা এক ঘন্টার জন্য তোমার কাছে রেখে গেলাম। এক ঘণ্টা পর আমি আসছি। সে বলল, ঠিক আছে। এক ঘণ্টার আগেই আমি ফিরে এসেছি। এসে আমার ব্যাগটি আমি পাচ্ছি না। পরে জিজ্ঞাসা করে জানতে পারলাম যে, সে অন্য একজনের কাছে ব্যাগটি দিয়ে তার কোনো কাজে লঞ্চে গিয়েছে। কিন্তু যার কাছে দিয়ে গেছে সে তখনই বলেছে, মালগুলো সে রাখতে পারবে না। ব্যাগের ভেতর প্রায় পাঁচ হাজার টাকার জিনিস-পত্র ছিল। এখন হযরতের কাছে জানতে চাই, এগুলোর ক্ষতিপূরণ কি আমি তাদের থেকে নিতে পারব? নিতে পারলে কার কাছ থেকে নিব? জানিয়ে বাধিত করবেন।

প্রশ্ন

লঞ্চ টার্মিনালে আমার পরিচিত একজন লোক আছে। আমি তার কাছে এক শত টাকা দিয়ে বলেছি, ব্যাগটা এক ঘন্টার জন্য তোমার কাছে রেখে গেলাম। এক ঘণ্টা পর আমি আসছি। সে বলল, ঠিক আছে। এক ঘণ্টার আগেই আমি ফিরে এসেছি। এসে আমার ব্যাগটি আমি পাচ্ছি না। পরে জিজ্ঞাসা করে জানতে পারলাম যে, সে অন্য একজনের কাছে ব্যাগটি দিয়ে তার কোনো কাজে লঞ্চে গিয়েছে। কিন্তু যার কাছে দিয়ে গেছে সে তখনই বলেছে, মালগুলো সে রাখতে পারবে না। ব্যাগের ভেতর প্রায় পাঁচ হাজার টাকার জিনিস-পত্র ছিল। এখন হযরতের কাছে জানতে চাই, এগুলোর ক্ষতিপূরণ কি আমি তাদের থেকে নিতে পারব? নিতে পারলে কার কাছ থেকে নিব? জানিয়ে বাধিত করবেন।

উত্তর

بسم الله الرحمن الرحيم

حامدا و مصليا و مسلما

প্রশ্নোক্ত ক্ষেত্রে প্রথম ব্যক্তির নিকট ব্যাগটি আমানত ছিল। তার কর্তব্য ছিল, ব্যাগটির যথাযথ হেফাজত করা । দ্বিতীয় ব্যক্তি দায়িত্ব না নেওয়া সত্ত্বেও তার কাছে ব্যাগটি রেখে যাওয়া তার অন্যায় হয়েছে এবং দায়িত্ব পালনে তার অবহেলা হয়েছে। তাই এর ক্ষতিপূরণ আদায় করা প্রথম ব্যক্তিরই কর্তব্য।

-ফাতাওয়া বায্যাযিয়্যা ৫/৮১, ৮৬; মাজাল্লাতুল আহকামিল আদলিয়্যা, মাদ্দা ৭৭৭; খুলাসাতুল ফাতাওয়া ৪/২৮৫; দুরারুল হুক্কাম ১/৭১২

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন:

ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

সূত্র:https://www.drkhalilurrahman.com/?p=29446&preview=true