Feature

বাকিতে স্বর্ণ বা রুপা ক্রয় করা জায়েয আছে কি?

প্রশ্ন (১২৭৮৮) : কিছুদিন আগে আমার বিবাহ অনুষ্ঠিত হয়। তখন আমাদের পক্ষ থেকে কনেকে কিছু সোনার অলংকার দেওয়া হয়। কিন্তু ঐ মুহূর্তে আমাদের কাছে নগদ অর্থ না থাকায় আমরা আমাদের পরিচিত এক জুয়েলারির দোকান থেকে বাকিতে ৫ ভরি স্বর্ণ ক্রয় করি এবং কিছুদিন পর মূল্য পরিশোধও করে ফেলি। জানার বিষয় হল, বাকিতে উক্ত স্বর্ণ ক্রয় করা কি সহিহ হয়েছে?

প্রশ্ন

কিছুদিন আগে আমার বিবাহ অনুষ্ঠিত হয়। তখন আমাদের পক্ষ থেকে কনেকে কিছু সোনার অলংকার দেওয়া হয়। কিন্তু ঐ মুহূর্তে আমাদের কাছে নগদ অর্থ না থাকায় আমরা আমাদের পরিচিত এক জুয়েলারির দোকান থেকে বাকিতে ৫ ভরি স্বর্ণ ক্রয় করি এবং কিছুদিন পর মূল্য পরিশোধও করে ফেলি। জানার বিষয় হল, বাকিতে উক্ত স্বর্ণ ক্রয় করা কি সহিহ হয়েছে?

উত্তর

بسم الله الرحمن الرحيم

حامدا و مصليا و مسلما

বাকিতে স্বর্ণ বা রূপা ক্রয় করা জায়েয। তাই আপনাদের উক্ত লেনদেন সহিহ হয়েছে।

-বাদায়েউস সানায়ে ৪/৪৮৭; আলমাবসূত, সারাখসী ১৪/২৫; আলবাহরুর রায়েক ৬/১৩২

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন:

ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

সূত্র:https://www.drkhalilurrahman.com/?p=29299&preview=true