Feature

জখম থেকে ইনজেকশন দ্বারা পানি বের করলে কি অযু ভেঙে যাবে?

প্রশ্ন (১২৬৭৮) : একবার আমার পায়ের গোড়ালিতে ভীষণ আঘাত পাই। এরপর সে আঘাত সারার পরও সেখানে বেশি চাপ পড়লে পানি জমে যায়। ডাক্তারের পরামর্শ অনুযায়ী ইনজেকশন দিয়ে সে পানি বের করে ফেলতে হয়। আমার জানার বিষয় হল, আমার যদি অযু থাকে তাহলে কি ইনজেকশন দ্বারা সে পানি বের করার দ্বারা আমার অযু ভেঙ্গে যাবে?

প্রশ্ন

একবার আমার পায়ের গোড়ালিতে ভীষণ আঘাত পাই। এরপর সে আঘাত সারার পরও সেখানে বেশি চাপ পড়লে পানি জমে যায়। ডাক্তারের পরামর্শ অনুযায়ী ইনজেকশন দিয়ে সে পানি বের করে ফেলতে হয়। আমার জানার বিষয় হল, আমার যদি অযু থাকে তাহলে কি ইনজেকশন দ্বারা সে পানি বের করার দ্বারা আমার অযু ভেঙ্গে যাবে?

উত্তর

بسم الله الرحمن الرحيم

حامدا و مصليا و مسلما

হাঁ, ইনজেকশন দিয়ে তা বের করা হলেও অযু ভেঙ্গে যাবে। তাই এক্ষেত্রে পুনরায় অযু করে নিবেন।

-ফাতাওয়া হিন্দিয়া ১/১০; ফাতাওয়া তাতারখানিয়া ১/২৪৫; ফাতাওয়া খানিয়া ১/৩৮; ফাতাওয়া বায্যাযিয়াহ ১/১৩; শরহুল মুনয়া পৃ. ১৩৬; রদ্দুল মুহতার ১/১৩৯

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন:

ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

সূত্র:https://www.drkhalilurrahman.com/?p=29063&preview=true