Feature

একাকী ব্যক্তি নামাজে কেরাত পড়ার সময় কীভাবে পড়বে

প্রশ্ন (১২৬) : একাকী নামাজ পড়ার সময় সূরা-কেরাত জোরে পড়বে না আস্তে পড়বে?

প্রশ্ন

একাকী নামাজ পড়ার সময় সূরা-কেরাত জোরে পড়বে না আস্তে পড়বে?

উত্তর

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مس

একাকী নামাযের কেরাতের নিয়ম হল, যে সকল নামাযের কেরাত আস্তে পড়ার নিয়ম, যেমন- যোহর, আসর, সে সকল নামাযে কেরাত আস্তেই পড়বে।

আর যে সকল নামাযে কেরাত জোরে পড়ার নিয়ম, যেমন- মাগরিব, ইশা, ফজর, সে সকল নামাযে কেরাত আস্তে বা জোরে উভয়টিরই সুযোগ রয়েছে। তবে একাকী অবস্থায় এগুলোতে জোরে পড়া উত্তম।

ফাতাওয়া শামী ১:৫৩৪, হিদায়া ১:১১৫

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন:

ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

সূত্র: http://www.drkhalilurrahman.com/1488/article-details.html