নামায আদায় করতে অক্ষম ব্যক্তির নামাযের বিধান?
প্রশ্ন (১২৪১১) : আমার বাবা অনেক দিন যাবৎ বার্ধক্যজনিত রোগে আক্রান্ত। তবে এতদিন আল্লাহর রহমতে নামাযগুলো স্বাভাবিকভাবেই আদায় করে আসছিলেন। কিন্তু দুই সপ্তাহ হল প্যারালাইসিস হয়ে পুরো শরীর অচল হয়ে গিয়েছে। মাথাটাও এদিক সেদিক করতে পারেন না। মাঝেমাঝে চোখ খুলে তাকান আর কখনো দুই-এক শব্দ বলেন। এখন মুফতী সাহেবের কাছে জানার বিষয় হল, বাবার নামাযগুলোর কী হবে? আমরা কি ফিদয়া আদায় করে দেব, নাকি তিনি সুস্থ হলে তা কাযা করবেন?
প্রশ্ন
আমার বাবা অনেক দিন যাবৎ বার্ধক্যজনিত রোগে আক্রান্ত। তবে এতদিন আল্লাহর রহমতে নামাযগুলো স্বাভাবিকভাবেই আদায় করে আসছিলেন। কিন্তু দুই সপ্তাহ হল প্যারালাইসিস হয়ে পুরো শরীর অচল হয়ে গিয়েছে। মাথাটাও এদিক সেদিক করতে পারেন না। মাঝেমাঝে চোখ খুলে তাকান আর কখনো দুই-এক শব্দ বলেন। এখন মুফতী সাহেবের কাছে জানার বিষয় হল, বাবার নামাযগুলোর কী হবে? আমরা কি ফিদয়া আদায় করে দেব, নাকি তিনি সুস্থ হলে তা কাযা করবেন?
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
কোনো ব্যক্তি যদি মাথা নাড়িয়েও ইশারা করতে অক্ষম হয়ে যায় আর এ অবস্থা একদিন ও এক রাত থেকে বেশি দীর্ঘ হয় তাহলে তার উপর এই সময়ে আর নামায ফরয থাকে না। সুতরাং প্রশ্নোক্ত ক্ষেত্রে আপানার বাবার উপর নামায ফরয নয়। তার নামাযের ফিদয়া দিতে হবে না।
-তাবয়ীনুল হাকায়েক ১/৪৯১; ফাতাওয়া তাতারখানিয়া ২/৬৭১; আলহাবিল কুদসী ১/২২৬; ফাতাওয়া ওয়ালওয়ালিজিয়া ১/১০৫; ফাতাওয়া সিরাজিয়া পৃ. ১৯;
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/?p=28355&preview=true
← পূর্ববর্তী
মুক্তাদীর ভুলের কারণে ইমাম বা মুক্তদী কারো উপর কি সাহু সিজদা ওয়াজিব হবে?
পরবর্তী →