Feature

নামাযের কোনো রাকাতে এক সিজদা ছেড়ে দিলে কি নামায হবে?

প্রশ্ন (১২৩৫৭) : আমি নামাযের প্রথম রাকাতে ভুলে এক সিজদা করি। নামায শেষ করে মসজিদ থেকে বের হওয়ার পর স্মরণ হয় যে, আমি এক সিজদা করেছি। এখন আমার ঐ নামাযের হুকুম কী?

প্রশ্ন

আমি নামাযের প্রথম রাকাতে ভুলে এক সিজদা করি। নামায শেষ করে মসজিদ থেকে বের হওয়ার পর স্মরণ হয় যে, আমি এক সিজদা করেছি। এখন আমার ঐ নামাযের হুকুম কী?

উত্তর

بسم الله الرحمن الرحيم

حامدا و مصليا و مسلما

নামাযের প্রত্যেক রাকাতে দুটি সিজদা করা ফরয। প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনি একটি সিজদা না করার কারণে আপনার ঐ নামায আদায় হয়নি। তা পুনরায় পড়ে নিতে হবে।

-কিতাবুল আছল ১/২০৭; আলবাহরুর রায়েক ১/২৯৩; আলহাবিল কুদসী ১/২১০; আদ্দুররুল মুখতার ১/৪৪৭; ফাতাওয়া ওয়ালওয়ালিজিয়্যা ১/৯৫

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন:

ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

সূত্র:https://www.drkhalilurrahman.com/?p=28145&preview=true