আযান ইকামত কি একই ব্যক্তি দেওয়া আবশ্যক?
প্রশ্ন (১২৩০০) : আমাদের মাদরাসার মসজিদের জন্য মুআযযিন নির্ধারিত আছে। মুআযযিন ঐ মাদরাসারই ছাত্র। সাধারণত মুআযযিনই আযান দেন। কিন্তু ইকামতের সময় অনেক সময় মাদরাসার মুহতামিম সাহেব ইকামত দেন। প্রায় ২/৩ ওয়াক্তে তিনিই ইকামত দেন। এটা নিয়ে কিছু মুসল্লী কানাঘুষা শুরু করে। জানার বিষয় হল, একজনে আযান দেওয়া অন্যজনে ইকামত দেওয়ার বিধান কী?
প্রশ্ন
আমাদের মাদরাসার মসজিদের জন্য মুআযযিন নির্ধারিত আছে। মুআযযিন ঐ মাদরাসারই ছাত্র। সাধারণত মুআযযিনই আযান দেন। কিন্তু ইকামতের সময় অনেক সময় মাদরাসার মুহতামিম সাহেব ইকামত দেন। প্রায় ২/৩ ওয়াক্তে তিনিই ইকামত দেন। এটা নিয়ে কিছু মুসল্লী কানাঘুষা শুরু করে। জানার বিষয় হল, একজনে আযান দেওয়া অন্যজনে ইকামত দেওয়ার বিধান কী?
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
যিনি আযান দেবেন ইকামত দেওয়া তারই হক। ইকামতের সময় মুআযযিন উপস্থিত থাকলে তিনিই ইকামত দেবেন। হাদিস শরিফে এসেছে, নবী কারীম (সা.) বলেন-
وَمَنْ أَذّنَ فَهُوَ يُقِيمُ.
যে আযান দেবে সেই ইকামত দেবে। (জামে তিরমিযী, হাদিস: ১৯৯)
তবে মুআযযিন রাজি থাকলে কিংবা তার কোনো ওজর থাকলে অন্য কেউ ইকামত দিতে পারবে। এটি নিয়ে কানাঘুষা করার কিছু নেই।
-ফাতাওয়া সিরাজিয়া পৃ. ৯; ফাতাওয়া হিন্দিয়া ১/৫৪; মুখতারাতুন নাওয়াযিল ১/২৩৮; ফাতাওয়া খানিয়া ১/৭৯
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/?p=27995&preview=true
← পূর্ববর্তী
আমানতের টাকা অনুমতি ছাড়া ব্যয় করা জায়েয আছে কি?
পরবর্তী →