নামাযে একাধিক বার নাক মোছার প্রয়োজন হলে করণীয়।
প্রশ্ন (১২২৯১) : আমার ঠান্ডার সমস্যা আছে। শীতের দিনে নাক দিয়ে পানি পড়ে। বারবার মোছার প্রয়োজন হয়। হুযুরের কাছে জানতে চাচ্ছি, নামায পড়া অবস্থায় নাক মোছার প্রয়োজন হলে আমার জন্য করণীয় কী? আমি কি পকেট থেকে রুমাল বা টিস্যু বের করে তা দিয়ে নাক মুছতে পারব বা নাক মোছার প্রয়োজনে এগুলো হাতে রেখে নামায পড়া যাবে?
প্রশ্ন
আমার ঠান্ডার সমস্যা আছে। শীতের দিনে নাক দিয়ে পানি পড়ে। বারবার মোছার প্রয়োজন হয়। হুযুরের কাছে জানতে চাচ্ছি, নামায পড়া অবস্থায় নাক মোছার প্রয়োজন হলে আমার জন্য করণীয় কী? আমি কি পকেট থেকে রুমাল বা টিস্যু বের করে তা দিয়ে নাক মুছতে পারব বা নাক মোছার প্রয়োজনে এগুলো হাতে রেখে নামায পড়া যাবে?
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
নামায পড়া অবস্থায় নাক মোছার প্রয়োজন হলে এক হাত দ্বারা মুছতে পারবেন। প্রয়োজনে পকেট থেকে এক হাত দিয়ে রুমাল বের করে মোছাও জায়েয হবে। আর বারবার মোছার প্রয়োজন হলে ছোট রুমাল বা টিস্যু জাতীয় কিছু হাতে রেখেও নামায পড়তে পারবেন। তবে লক্ষ রাখতে হবে, যেন হাতে রুমাল রাখার কারণে রুকুতে হাঁটু ধরা এবং সিজদায় হাতের তালু মেঝেতে রাখতে কোনো অসুবিধা না হয়।
উল্লেখ্য, হাতে কিছু রাখা বা বারবার নাক মোছার বিধানটি কেবলমাত্র ওজরের ক্ষেত্রেই প্রযোজ্য। বিনা ওজরে বারবার এভাবে মোছামুছি করা যাবে না।
-সহিহ বুখারি, হাদিস: ৪১৭; আলমুহীতুল বুরহানী ২/১৬৩, ১৪২; বাদায়েউস সানায়ে ১/৫০৭; ফাতাওয়া হিন্দিয়া ১/১০৫; খুলাসাতুল ফাতাওয়া ১/৫৭, ৫২; রদ্দুল মুহতার ১/৬৪০
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/?p=27978&preview=true
← পূর্ববর্তী
নামায কসর করা সংক্রান্ত একটি মাসআলা।
পরবর্তী →