মুক্তাদী তাশাহ্হুদ শেষ করার আগেই ইমাম সাহেব দাঁড়িয়ে গেলে মুক্তাদীর করণীয় কী?
প্রশ্ন (১২১০১) : আমাদের মসজিদের ইমাম সাহেব একটু দ্রুত তারাবী পড়ান। ফলে কখনো কখনো আমি তাশাহহুদ পড়ে শেষ করার আগেই ইমাম সাহেব সালাম ফিরিয়ে ফেলেন। তেমনিভাবে অন্যান্য নামাযের প্রথম বৈঠকে কখনো কখনো আমরা মুক্তাদীরা তাশাহহুদ পড়ে শেষ করার আগেই তিনি তৃতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যান। জানার বিষয় হল, এ অবস্থায় আমরা কি তাশাহহুদ পূর্ণ করব, নাকি তাশাহহুদ পূর্ণ না করেই ইমামের অনুসরণ করে দাঁড়িয়ে যাব বা সালাম ফিরিয়ে ফেলব?
প্রশ্ন
আমাদের মসজিদের ইমাম সাহেব একটু দ্রুত তারাবী পড়ান। ফলে কখনো কখনো আমি তাশাহহুদ পড়ে শেষ করার আগেই ইমাম সাহেব সালাম ফিরিয়ে ফেলেন। তেমনিভাবে অন্যান্য নামাযের প্রথম বৈঠকে কখনো কখনো আমরা মুক্তাদীরা তাশাহহুদ পড়ে শেষ করার আগেই তিনি তৃতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যান। জানার বিষয় হল, এ অবস্থায় আমরা কি তাশাহহুদ পূর্ণ করব, নাকি তাশাহহুদ পূর্ণ না করেই ইমামের অনুসরণ করে দাঁড়িয়ে যাব বা সালাম ফিরিয়ে ফেলব?
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
মুক্তাদীর তাশাহহুদ পূর্ণ করা ওয়াজিব। তাই মুক্তাদী তাশাহহুদ পড়া শেষ করার আগেই ইমাম সাহেব তৃতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে গেলে বা শেষ বৈঠকে সালাম ফিরিয়ে ফেললে মুক্তাদী তাশাহহুদ পূর্ণ করবে। এরপর তৃতীয় রাকাতের জন্য দাঁড়াবে কিংবা শেষ বৈঠক হলে সালাম ফিরাবে। অবশ্য এক্ষেত্রে শেষ বৈঠকে শুধু তাশাহহুদই সম্পন্ন করবে। দরুদ শরীফ, দুআয়ে মাসূরা পড়বে না।
-আয্যাখীরাতুল বুরহানিয়া ২/৫২; খুলাসাতুল ফাতাওয়া ১/১৫৯; আততাজনীস ওয়াল মাযীদ ২/২৭; ফাতাওয়া ওয়ালওয়ালিজিয়া ১/১০৮; রদ্দুল মুহতার ১/৪৯৬
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/?p=27505&preview=true
← পূর্ববর্তী
দুই তাকবীরের মাঝে কিছু সময় বিলম্ব করলে নামাযে কোনো সমস্যা হবে কি?
পরবর্তী →