জামরাতে কংকর নিক্ষেপ করতে অক্ষম হলে অন্য কেউ তার পক্ষ থেকে নিক্ষপ করতে পারবে কি?
প্রশ্ন (১১৭৩২) : আমি আমার আম্মুকে নিয়ে হজ্বে এসেছি। আমার আম্মুর জন্য জামরাতে কংকর নিক্ষেপ করা কঠিন মনে হচ্ছে। কারণ সেখানে অনেক ভীড় হয় এবং উনি বেশি হাঁটতে পারেন না। তাছাড়া মানুষের ধাক্কা লাগলে পড়ে যাওয়ার উপক্রম হয়, নিয়ন্ত্রণ রাখতে পারেন না। এমতাবস্থায় তার পক্ষ থেকে আমি কংকর নিক্ষেপ করতে পারব কি?
প্রশ্ন
আমি আমার আম্মুকে নিয়ে হজ্বে এসেছি। আমার আম্মুর জন্য জামরাতে কংকর নিক্ষেপ করা কঠিন মনে হচ্ছে। কারণ সেখানে অনেক ভীড় হয় এবং উনি বেশি হাঁটতে পারেন না। তাছাড়া মানুষের ধাক্কা লাগলে পড়ে যাওয়ার উপক্রম হয়, নিয়ন্ত্রণ রাখতে পারেন না। এমতাবস্থায় তার পক্ষ থেকে আমি কংকর নিক্ষেপ করতে পারব কি?
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
এক্ষেত্রে মধ্য রাতের পর শেষ রাতের আগ মুহুর্তে ভীর কম থাকে, সেই সময় কঙ্কর নিক্ষেপের চেষ্টা করবে। এতেও সক্ষম না হলে, অন্য কেউ তার পক্ষ থেকে কঙ্কর নিক্ষেপ করে দিতে পারবে। এতে হজ্জ আদায় হয়ে যাবে। সমস্যা নেই।
-গুনইয়াতুল মানাসিক ১০০; আল-ফিক্বহুল ইসলামী ৩/২৩৬
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/26710/article-details.html
← পূর্ববর্তী
এক সফরে একাধিক উমরা করার বিধান।
পরবর্তী →