Feature

ছাত্রীদের পড়া শোনা যাবে কি

প্রশ্ন (১১৩৭২) : আমি একজন মহিলা মাদরাসার হিফজ বিভাগের শিক্ষিকা। হায়েয অবস্থায় ছাত্রীদের কুরআন তেলাওয়াত শোনা যাবে কি?

প্রশ্ন

আমি একজন মহিলা মাদরাসার হিফজ বিভাগের শিক্ষিকা। হায়েয অবস্থায় ছাত্রীদের কুরআন তেলাওয়াত শোনা যাবে কি?

উত্তর

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

হায়েয অবস্থায় কুরআন তেলাওয়াত করা নিষিদ্ধ হলেও কুরআন তেলাওয়াত শ্রবণ নিষিদ্ধ নয়। বরং এ অবস্থায় কুরআন তেলাওয়াত শ্রবণ করা যাবে।

হাদিস শরিফে এসেছে,

كان النبي ﷺ يَتَّكِئُ فِي حَجْرِي وَأَنَا حَائِضٌ ثُمَّ يَقْرَأُ الْقُرْآنَ

‘আয়েশা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল (সা.) আমার কোলে হেলান দিয়ে কুরআন তেলাওয়াত করতেন। আর তখন আমি হায়েজের অবস্থায় ছিলাম।’ [সহিহ বুখারি, হাদিস: ২৯৭;সহিহ মুসলিম, হাদিস: ৩০১]

কাজেই আপনি ছাত্রীদের তেলাওয়াত শুনতে পারবেন। কোথাও বলে দেওয়ার প্রয়োজন হলে পৃথক পৃথক করে একটি একটি শব্দ বলেও দিতে পারবেন।

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন:

ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

সূত্র: https://www.drkhalilurrahman.com/25801/article-details.html