Feature

একদিকে সালাম ফিরালে নামায হবে কি

প্রশ্ন (১১৩২১) : কেউ যদি একদিকে সালাম ফিরিয়ে নামায শেষ করে দেয় তাহলে নামায হবে কি?

প্রশ্ন

কেউ যদি একদিকে সালাম ফিরিয়ে নামায শেষ করে দেয় তাহলে নামায হবে কি?

উত্তর

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

হানাফি মাযহাব মতে নামায শেষে উভয় দিকে সালাম ফিরানো ওয়াজিব। হাদিস শরিফে এসেছে,

عَنْ عَبْدِ اللَّهِ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ كَانَ يُسَلِّمُ عَنْ يَمِينِهِ، وَعَنْ يَسَارِهِ: السَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللَّهِ، السَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللَّهِ

‘আবদুল্লাহ ইবনু মাসউদ হতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ’আলাইহি ওয়াসাল্লাম নামায শেষে ডান দিকে তারপর বাম দিকে এ বলে সালাম ফিরাতেন, আসসালামু ’আলাইকুম ওয়া রহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।’ [সুনানে তিরমিযি, হাদিস: ২৯৫]

কাজেই কেউ যদি একদিকে সালাম ফিরিয়ে নামায শেষ করে দেয় তাহলে নামায হয়ে গেলেও তার এ কাজটি মাকরূহ হবে।

আদ্দুররুল মুখতার ১/৪৬৮

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন:

ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

সূত্র: https://www.drkhalilurrahman.com/25699/article-details.html