Feature
অল্প অল্প রক্ত বের হলে অজু ভাঙ্গবে কি
প্রশ্ন (১০৯৫৭) : অল্প অল্প করে যদি শরীর থেকে রক্ত বের হয় তাহলে কি অজু ভেঙ্গে যাবে?
প্রশ্ন
অল্প অল্প করে যদি শরীর থেকে রক্ত বের হয় তাহলে কি অজু ভেঙ্গে যাবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
অল্প অল্প করে যদি শরীর থেকে এই পরিমাণ রক্ত বের হয় যা জমা করা হলে প্রবাহিত হওয়া পরিমাণ হওয়া যায় তাহলে অজু ভেঙ্গে যাবে। হাদিস শরিফে এসেছে, ইবরাহীম (রহ.) বলেন-
عَنْ إبْرَاهِيمَ، قَالَ: إذَا سَالَ الدَّمُ نُقِضَ الْوُضُوءُ.
‘রক্ত প্রবাহিত হলে ওজু ভেঙ্গে যায়।’ [মুসান্নাফে ইবনে আবি শায়বা, হাদিস: ১৪৬৭]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/24963/article-details.html
← পূর্ববর্তী
অনলাইন কুরআন ক্লাসের সময় অজু থাকতে হবে কি
পরবর্তী →