Feature

অজুর মাঝে বিসমিল্লাহ বলা যাবে কি

প্রশ্ন (১০৯৫৫) : অজুর শুরুতে বিসমিল্লাহ বলতে ভুলে গেলে অজুর মাঝে তা পাঠ করা যাবে কি?

প্রশ্ন

অজুর শুরুতে বিসমিল্লাহ বলতে ভুলে গেলে অজুর মাঝে তা পাঠ করা যাবে কি?

উত্তর

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

অজুর শুরুতে বিসমিল্লাহ বলা সুন্নত। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) ইরশাদ করেন,

تَوَضَّئُوا بِسْمِ اللَّهِ

‘তোমরা আল্লাহর নামে অজু শুরু কর।’ [সহিহ ইবনে খুযাইমা, হাদিস: ১৪৪]

কতক আলেমের মতে অজুর শুরুতে বিসমিল্লাহ বলতে ভুলে গেলে মাঝে যখন স্মরণ হবে তখন পাঠ করে নিবে।

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন:

ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

সূত্র: https://www.drkhalilurrahman.com/24959/article-details.html