মাসবুক চতুর্থ রাকাতে সূরা মিলাতে ভুলে গেলে কী করবে
প্রশ্ন (১০৯৪১) : আমি একবার মাসবুক অবস্থায় চতুর্থ রাকাতে সূরা ফাতিহার পর সূরা মিলাতে ভুলে যাই। নামায শেষে সাহু সেজদা করি। জানতে চাচ্ছি, আমার নামায হয়েছিল কি?
প্রশ্ন
আমি একবার মাসবুক অবস্থায় চতুর্থ রাকাতে সূরা ফাতিহার পর সূরা মিলাতে ভুলে যাই। নামায শেষে সাহু সেজদা করি। জানতে চাচ্ছি, আমার নামায হয়েছিল কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
নামাযে যদি কোনো ওয়াজিব ছুটে যায় তাহলে সাহু সেজদা দিতে হবে। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেছেন,
لِكُلِّ سَهْوٍ سَجْدَتَانِ
‘প্রত্যেক ভুলের জন্য দু’টি সেজদা।’ [মুসান্নাফে ইবনে আবি শায়বা, হাদিস: ৪৪৮৩]
মাসবুক ব্যক্তির জন্য চতুর্থ রাকাতে সূরা মিলানো ওয়াজিব। কাজেই তা ছুটে গেলে সাহু সেজদা দিতে হবে।
আপনি যেহেতু সাহু সেজদা করেছিলেন তাই আপনার সেদিনের নামায শুদ্ধ হয়েছিল।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/24931/article-details.html
← পূর্ববর্তী
মাথা দিয়ে ইশারা করলে নামায নষ্ট হবে কি
পরবর্তী →