Feature

পশু জবাই করার সময় কি অজু থাকা জরুরি

প্রশ্ন (১০৭২) : আমার এক মামা বলেন যে, পশু জবাই করার সময় অজু থাকা জরুরি। অজু অবস্থায় পশু জবাই না করলে তা মাকরুহ। তার কথাটি কি সঠিক?

প্রশ্ন

আমার এক মামা বলেন যে, পশু জবাই করার সময় অজু থাকা জরুরি। অজু অবস্থায় পশু জবাই না করলে তা মাকরুহ। তার কথাটি কি সঠিক?

উত্তর

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

যে কোনো হালাল পশু জবাই করা বিশুদ্ধ হওয়ার শর্ত হলো, মুমিন ব্যক্তি কর্তৃক আল্লাহর নাম তথা বিসমিল্লাহ বলে জবাই করা।

আল্লাহ তাআলা কুরআন মাজিদে বলেন-

فَكُلُوا مِمَّا ذُكِرَ اسْمُ اللَّهِ عَلَيْهِ

‘যে পশু জবাই করার সময় আল্লাহর নাম নেওয়া হয়েছে তোমরা তা থেকে ভক্ষণ কর।’ [সূরা আনআম, আয়াত: ১১৮]

আর জবাই করার সুন্নাত তরীকা হলো জানোয়ারকে কিবলামুখী করে শুইয়ে জবাইকারী কিবলামুখী দাঁড়িয়ে ধারালো ছুরি দ্বারা জবাই করা। কিন্তু এর জন্য অজু থাকার শর্ত কুরআন হাদিসে কোথাও নেই।

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন:

ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

সূত্র: http://www.drkhalilurrahman.com/4377/article-details.html