Feature

লুঙ্গির নিচে কি আন্ডাওয়্যার পরতে হবে

প্রশ্ন (১০৫২৬) : লুঙ্গি পরিধান করে নামায পড়া যাবে কি? নাকি লুঙ্গির নিচে আন্ডারওয়্যারও পরতে হবে?

প্রশ্ন

লুঙ্গি পরিধান করে নামায পড়া যাবে কি? নাকি লুঙ্গির নিচে আন্ডারওয়্যারও পরতে হবে?

উত্তর

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

পুরুষের সতর হল নাভির নিচ থেকে হাঁটুর নিচ পর্যন্ত। হাদিস শরিফে এসেছে, আমর ইবনে শুআইব (রহ.) তার পিতা থেকে, তিনি তার দাদা থেকে বর্ণনা করেন, রাসূলে কারীম (সা.) বলেন:

‘কোনো পুরুষ অপর পুরুষের সতরের দিকে তাকাবে না। পুরুষের সতর হল নাভির নিচ থেকে হাঁটুর নিচ পর্যন্ত।’ [সুনানে কুবরা, বায়হাকী, হাদিস: ৩২৩৫; সুনানে আবু দাউদ, হাদিস: ৪৯৭; সুনানে দারা কুতনী ১/৩২০]

সতর ঢাকা থাকলে নামায হয়ে যায়। কাজেই লুঙ্গি পরে নামায পড়লেও নামায হয়ে যাবে। লুঙ্গির নিচে আন্ডারওয়্যার পরিধান করার প্রয়োজন নেই।

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন:

ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

সূত্র: https://www.drkhalilurrahman.com/24085/article-details.html