Feature

আহলে হাদিসদের আযানের জবাব দেওয়া যাবে কি

প্রশ্ন (১০৪০০) : আহলে হাদিসদের মসজিদে যে আযান দেওয়া হয় সেই আযানের জবাব দিতে হবে কি?

প্রশ্ন

আহলে হাদিসদের মসজিদে যে আযান দেওয়া হয় সেই আযানের জবাব দিতে হবে কি?

উত্তর

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

আযানের জবাব দেওয়া মুস্তাহাব। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেন-

إِذَا سَمِعْتُمْ النِّدَاءَ فَقُولُوا مِثْلَ مَا يَقُولُ الْمُؤَذِّنُ

‘তোমরা যখন আযান শুনবে তখন মুআযযিন যা বলবে তোমরাও তা বলবে।’ [সহিহ বুখারি, হাদিস: ৬১১]

উক্ত হাদিসে আহলে হাদিস বা মাযহাবধারীদের মাঝে কোনো ব্যবধান করা হয়নি। কাজেই তাদের আযানের জবাবও দেওয়া যাবে। শরিয়তের দৃষ্টিতে এতে কোনো সমস্যা নেই।

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন:

ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

সূত্র: https://www.drkhalilurrahman.com/23832/article-details.html