Feature

বন্ধুর কথামত মিথ্যা বললে গুনাহ হবে কি

প্রশ্ন (১০৩৫৯) : আমার বন্ধুর একটি প্রতিষ্ঠানে চাকরি হয়েছে প্রহরী পদে। কিন্তু সে আমাকে বলেছে যে, কেউ জিজ্ঞাসা করলে আমি যেন বলি, তার চাকরি হয়েছে নিম্ন অফিসার পদে। জানতে চাচ্ছি, তার কথামত মিথ্যা বললে গুনাহ হবে কি?

প্রশ্ন

আমার বন্ধুর একটি প্রতিষ্ঠানে চাকরি হয়েছে প্রহরী পদে। কিন্তু সে আমাকে বলেছে যে, কেউ জিজ্ঞাসা করলে আমি যেন বলি, তার চাকরি হয়েছে নিম্ন অফিসার পদে। জানতে চাচ্ছি, তার কথামত মিথ্যা বললে গুনাহ হবে কি?

উত্তর

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

মিথ্যা বলা শরিয়তের দৃষ্টিতে বৈধ নয়। কুরআন মাজিদে ইরশাদ হয়েছে,

وَاجْتَنِبُوا قَوْلَ الزُّورِ

‘তোমরা মিথ্যা কথা থেকে বাঁচো।’ [সূরা হজ্ব, আয়াত: ৩০]

কাজেই বন্ধুর কথামত মিথ্যা বললেও আপনি গুনাহগার হবেন।

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন:

ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

সূত্র: https://www.drkhalilurrahman.com/23750/article-details.html