স্ত্রীর আপন বড় বোনের মেয়েকে বিয়ে করা যাবে কি
প্রশ্ন (১০২৩৭) : কোনো ব্যক্তি তার স্ত্রীর আপন বড় বোনের মেয়েকে বিয়ে করতে পারবে কি?
প্রশ্ন
কোনো ব্যক্তি তার স্ত্রীর আপন বড় বোনের মেয়েকে বিয়ে করতে পারবে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
স্ত্রীর জীবদ্দশায় তার আপন বোনের মেয়েকে বিয়ে করা যাবে না। এ ব্যাপারে শরিয়তে নিষেধাজ্ঞা রয়েছে। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) ইরশাদ করেছেন,
لَا يُجْمَعُ بَيْنَ الْمَرْأَةِ وَعَمَّتِهَا، وَلَا بَيْنَ الْمَرْأَةِ وَخَالَتِهَا
‘কেউ যেন ফুফু ও তার ভাতিজীকে এবং খালা এবং তার বোনঝিকে একত্রে বিয়ে না করে।’ [সহিহ বুখারি, হাদিস: ৫১০৯]
তবে স্ত্রীর ইন্তেকালের পর কিংবা তাকে তালাক দেওয়া হলে ইদ্দত পালনের পর তার আপন বোনের মেয়েকে বিয়ে করা যাবে। কারণ, নিষেধাজ্ঞা ছিল উভয়কে একত্রে বিয়ে করার ব্যাপারে। আলাদা আলাদা বিয়ে করার ব্যাপারে নয়।
হেদায়া ১/১৮৭
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/23390/article-details.html
← পূর্ববর্তী
স্ত্রী উপরে উঠে সহবাস করতে পারবে কি
পরবর্তী →