Feature

হাতা গুটিয়ে নামায পড়া কি মাকরূহ

প্রশ্ন (১০১০৬) : জামার হাতা গুটিয়ে নামায পড়া যে মাকরূহ তা হাদিসের আলোকে জানতে চাচ্ছি।

প্রশ্ন

জামার হাতা গুটিয়ে নামায পড়া যে মাকরূহ তা হাদিসের আলোকে জানতে চাচ্ছি।

উত্তর

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

জামার হাতা গুটিয়ে নামাজ পড়া মাকরূহ। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) ইরশাদ করেছেন,

أُمِرْتُ أَنْ أَسْجُدَ عَلَى سَبْعَةِ أَعْظُمٍ: الْجَبْهَةِ – وَأَشَارَ بِيَدِهِ عَلَى أَنْفِهِ – وَالْيَدَيْنِ، وَالرِّجْلَيْنِ، وَأَطْرَافِ الْقَدَمَيْنِ، ‌وَلَا ‌نَكْفِتَ ‌الثِّيَابَ ‌وَلَا ‌الشَّعَرَ

‘আমাকে সাতটি অঙ্গের সাহায্যে সিজদা করার নির্দেশ দেয়া হয়েছে। কপাল- এ বলে তিনি হাত দিয়ে নাকের দিকে ইশারা করলেন; দু’হাত দু’পা (দু’হাঁটু) এবং দু’পায়ের পার্শ্বদেশ (পায়ের আঙ্গুলসমূহ)। আমি (অর্থাৎ- আমরা) যেন চুল ও কাপড় ধরে না রাখি এ নির্দেশও দেয়া হয়েছে।’ [সহিহ মুসলিম, হাদিস: ৪৯০]

সহিহ মুসলিমের ব্যাখ্যাকার ইমাম নববি (রহ.) উক্ত হাদিসের ব্যাখ্যায় বলেন,

এ ব্যাপারে উলামায়ে কেরাম একমত যে, জামা বা হাতা গুটানো অবস্থায় নামাজ পড়া নিষেধ। [শরহুন নববি ৪/২০৯]

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন:

ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

সূত্র: https://www.drkhalilurrahman.com/23124/article-details.html