আধুনিক মাসায়েল

জন্মদিন উপলক্ষ্যে গিফট নেওয়া যাবে কি

প্রশ্ন (১৭৬৪) : আমার জন্মদিন উপলক্ষ্যে আমার আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবরা বিভিন্ন গিফট দিয়ে থাকে। তাদের গিফট গ্রহণ না করলে তারা মনঃক্ষুণ্ণ হয়ে থাকে। প্রশ্ন হলো, এমতাবস্থায় আমার করণীয় কী? আমি কি তা গ্রহণ করতে পারব?

ফেসবুকের ছবির কারণে কি সর্বদা গুনাহ হতে থাকবে

প্রশ্ন (১৬৬০) : আমার যখন দ্বীনের বুঝ ছিল না, তখন ফেসবুকে বেপর্দা ছবি আপলোড করেছিলাম। কিন্তু এখন আমার দ্বীনের বুঝ এসেছে আলহামদুলিল্লাহ। কিন্তু সেই ছবিগুলো এখন ফেসবুক থেকে আর ডিলিট করতে পারছি না। প্রশ্ন হলো, সে ছবিগুলোর কারণে কি আমার সর্বদা গুনাহ হতে থাকবে? উল্লেখ্য, আমি সেগুলোর জন্য তওবা করেছি।

ব্যবসায়িক উদ্দেশ্যে সফটওয়্যার পাইরেসি করা যাবে কি

প্রশ্ন (১৬৪৮) : অনেককে দেখি পেইড সফটওয়্যার ক্রেক করে সেগুলো মানুষের কাছে বিক্রি করে। আমার প্রশ্ন হলো, তাদের এ কাজটি কি শরিয়তের দৃষ্টিতে বৈধ হচ্ছে?

পেইড সফটওয়্যারগুলোর পাইরেটেড কপি ব্যবহার করা যাবে কি

প্রশ্ন (১৬৪৩) : বিভিন্ন প্রয়োজনে আমরা মাইক্রোসফট অফিস, অ্যাডোবি ফটোশপ ইত্যাদি সফটওয়্যারের পাইরেটেড কপি ব্যবহার করে থাকি। কারণ এই সফটওয়্যারগুলোর প্রকৃত মূল্য অনেক হয়ে থাকে- যা ক্রয় করা আমাদের অনেকের জন্য সাধ্যাতীত। এখন আমার প্রশ্ন হলো, এগুলোর পাইরেটেড কপি ব্যবহারের কারণে কি আমরা গুনাহগার হব?

ক্যাসেট প্লেয়ারে সূরা বাকারা বাজালে কি তার ফজিলত লাভ হবে

প্রশ্ন (১৫৪২) : আমি সূরা বাকারার অনেক ফজিলতের কথা শুনেছি। এখন ক্যাসেট প্লেয়ারে যদি সূরা বাকারা বাজানো হয়, তাহলে কি সূরা বাকারার সেই ফজিলত লাভ হবে?

অনলাইনে লুডু খেলা যাবে কি

প্রশ্ন (১৫৩৮) : বর্তমানে মোবাইল ফোনের জন্য অনলাইন লুডুর গেম বের হয়েছে। আমি জানতে চাচ্ছি, এটা কি খেলা যাবে?

মোবাইলের মেমোরিতে কুরআন ‍সেভ করে রাখা যাবে কি

প্রশ্ন (১৪৩৯) : আমি অবসর সময়ে কুরআন তেলাওয়াত করে থাকি। কিন্তু হাতের কাছে সবসময় কুরআন শরিফ না থাকায় মোবাইলের মেমোরিতে কুরআন শরিফ সেভ করে রেখেছি, যেন সহজে তা তেলাওয়াত করা যায়। প্রশ্ন হলো, এভাবে মোবাইলের মেমোরিতে কুরআন শরিফ সেভ করে অবসরে তা পড়া যাবে কি?

কনডম, পিল ইত্যাদি বিক্রি করা যাবে কি

প্রশ্ন (১৩৪৪) : আমার একটি ওষুধের দোকান রয়েছে। এতে অন্যান্য ওষুধের সাথে কনডম, পিল ইত্যাদিও বিক্রি করি। জানার বিষয় হলো, এগুলো বিক্রি করা কি আমার জন্য বৈধ হবে?

অবৈধ গ্যাস সংযোগ ব্যবহার করলে কি গুনাহ হবে

প্রশ্ন (১৩৩৭) : আমি একটি নতুন ঘর উঠিয়েছি। কিন্তু সরকার কর্তৃক নতুন গ্যাস সংযোগ প্রদান বন্ধ থাকায় আমার ঘরে গ্যাস সংযোগ পাইনি। অনেককেই দেখি অবৈধ গ্যাস সংযোগ ব্যবহার করতে। এখন আমিও যদি অবৈধ গ্যাস সংযোগ ব্যবহার করি তাহলে এতে গুনাহ হবে কি?

গাড়িতে হেলান দিয়ে ঘুমালে কি অজু ভেঙ্গে যায়

প্রশ্ন (১৩১০) : আমি একবার বাড়ি যাবার সময় অসতর্কতাবশত গাড়ির সিটে হেলান দিয়ে ঘুমিয়ে যাই। ৫ মিনিটের মত ঘুমানোর পর আমার ঘুম ভেঙ্গে যায়। আমি অজু অবস্থায় ছিলাম। আমি জানতে চাচ্ছি, এই ঘুমের কারণে কি আমার অজু ভেঙ্গে গিয়েছে?

প্রজেক্টরের মাধ্যমে ওয়াজ শোনার ব্যবস্থা করা যাবে কি

প্রশ্ন (১২২৩) : আমরা একটি ওয়াজ মাহফিলে আয়োজন করছি। প্রতিবছরই আমরা এ মাহফিলের আয়োজন করে থাকি। কিন্তু অনেক মানুষ হওয়ায় মানুষ বক্তার চেহারা দেখতে পায় না। তাই আমরা চাচ্ছি, এ বছর প্রজেক্টরের ব্যবস্থা করব, যেন দূরের মানুষরাও বক্তাকে দেখতে পারে। এ পদ্ধতি গ্রহণ কি কোনো সমস্যা আছে?

ভিডিও কলে বিয়ের পূর্বে পাত্র-পাত্রীকে দেখতে পারবে কি

প্রশ্ন (১২০৭) : আমি সৌদিআরব থাকি। আমার বাবা-মা আমার বিবাহের জন্য মেয়ে দেখেছে। কিন্তু আমি দেশে না থাকায় সরাসরি দেখতে পারিনি। তাই আমি চাচ্ছি, মেয়েটিকে ইমুতে দেখতে। আমার জন্য কি এটার সুযোগ আছে?