বিবিধ

প্রাণীর ছবি আঁকার বিধান কী?

প্রশ্ন (১৩২৬৫) : আমার ছেলে স্কুলে পড়ে। ওদের অঙ্কনের ক্লাস হয়। এ ক্লাসে শিক্ষকরা ওদেরকে দিয়ে বিভিন্ন প্রাণীর ছবি আঁকায় ও রং করায়। আমি জানতে চাচ্ছি- প্রাণীর ছবি আঁকা কি জায়েয আছে? আমি মা হিসেবে এক্ষেত্রে আমার কর্তব্য কী? দয়া করে জানালে উপকৃত হব।

বন্ধকি জমির গাছের ফল কার মালিকানাধীন থাকবে?

প্রশ্ন (১৩২৬২) : আমার আব্বা একজনের কাছ থেকে ঋণ নিয়ে আমাদের বাগানের জমির কাগজপত্র ঋণদাতার কাছে বন্ধক রাখে। পরবর্তীতে আমরা বাগান থেকে ফল পাড়তে গেলে ঐ ব্যক্তি আমাদের বাধা দেয়। আমরা বললাম, আপনার কাছে তো জমি বন্ধক রেখেছি। ফল নিয়ে তো কোনো কথা হয়নি। সে বলল, ফল নিয়ে কথা হয় নাই ঠিক আছে, কিন্তু তোমরা যেহেতু জমি বন্ধক রেখেছ, তাই জমির সাথে ফল ও ফলের গাছও বন্ধকের অন্তর্ভুক্ত হয়ে গেছে। এই ঘটনার ভিত্তিতে এখন আমরা জানতে চাই ঐ জমির গাছের ফল কি আমরা নিতে পারব? নাকি তা বন্ধক হিসেবে থাকবে? তখন তো এগুলো নষ্ট হয়ে যাবে।

বন্ধকী জমি ভাড়া নেওয়া যাবে কি?

প্রশ্ন (১৩২৬১) : আমি আমার এক প্রতিবেশীর কাছ থেকে একটি জমি বন্ধক রেখে তাকে পাঁচ লক্ষ টাকা ঋণ দেই। তার সাথে এই চুক্তি হয়েছে প্রায় চার বছর পূর্বে। এই কয়বছর জমিটি এমনিতেই অলস পড়ে আছে। কয়েক মাস হল আমি ইট বালু ও কংক্রিটের একটি ব্যবসা শুরু করেছি। তার বন্ধকি জমিটি এই ব্যবসার জন্য খুবই উপযুক্ত। তাই তাকে বললাম, তোমার জমিটি তো আমার কাছে বন্ধক হিসাবে অলস পড়ে আছে। তুমি চাইলে জমিটা আমার কাছে ভাড়া দিতে পার। আর তোমাকে যে পাঁচ লক্ষ টাকা ঋণ দিয়েছি তা থেকে ভাড়া বাবদ প্রতি মাসে নির্দিষ্ট একটা টাকা কেটে রাখবে। পরে যখন আমার ঋণ পরিশোধ করবে তখন হিসাব করে অবশিষ্ট টাকা আমাকে ফিরিয়ে দিবে। ফলে সে আমার এই প্রস্তাবে রাজী হয়েছে। এখন হযরতের কাছে প্রশ্ন হল, আমাদের উক্ত চুক্তি শরীয়তসম্মত হয়েছে কি? জানালে উপকৃত হব।

সার্টিফিকেটে বয়স কমিয়ে উল্লেখ করা জায়েয আছে কি?

প্রশ্ন (১৩২৬০) : আমাদের সমাজে বেশিরভাগ মানুষ সার্টিফিকেটে বয়স কমিয়ে উল্লেখ করে। সম্ভ্রান্ত-সাধারণ প্রায় সকল শ্রেণীর মানুষই ব্যাপকভাবে এ কাজটি করে থাকে। প্রয়োজনে করে আবার অপ্রয়োজনেও করে। এটাকে একটা সাধারণ বিষয় মনে করা হয়। কোনো অন্যায়ই মনে করে না। আমি জানতে চাই, বাস্তবতা গোপন করে এভাবে সার্টিফিকেটে সঠিক বয়স উল্লেখ না করা ইসলামের দৃষ্টিতে কোন পর্যায়ের অন্যায়?

শরীরের অবাঞ্চিত পশম সময়মত না কাটলে কি নামায মাকরুহ হবে?

প্রশ্ন (১৩২৫৯) : আমার এক সাথীর কাছে শুনেছি, নাভির নিচের পশম ৪০ দিনের বেশি কাটা না হলে নামায মাকরূহ হয়। এ কথা কতটুকু সঠিক? আসলে এক্ষেত্রে কী নিয়ম তা বিস্তারিত জানালে খুশি হব।

মালিকের অনুমতি ব্যতীত তার বই অন্য কাউকে দেওয়া যাবে কি?

প্রশ্ন (১৩২৫৫) : আমি আমার চাচাতো ভাইয়ের কাছ থেকে পড়ার জন্য দুটি বই এনেছিলাম। বইদুটি খুবই চমৎকার। আমার এক বন্ধু বইদুটি পড়ার জন্য আমার কাছ থেকে নিতে চায়। আমি বললাম, মালিকের অনুমতি নিয়ে নেই। কিন্তু আমার চাচাতো ভাই তার মাদরাসায় থাকায় এবং তার সাথে যোগাযোগের কোনো ব্যবস্থা না থাকায় আমি তার অনুমতি নিতে পারিনি। আর সে আমাকে বইদুটি দেয়ার সময় অন্য কাউকে দিতে নিষেধও করেনি। তাই আমি তার অনুমতি ছাড়াই বইদুটি বন্ধুকে পড়তে দিয়েছি। এখন জানতে চাচ্ছি, মালিকের অনুমতি ছাড়া বন্ধুকে বইদুটি পড়তে দেয়া আমার জন্য জায়েয হয়েছে কি? দয়া করে জানিয়ে বাধিত করবেন।

অমুসলিমদের জন্য দুআ করা যাবে কি?

প্রশ্ন (১৩২৫২) : আমাদের বাড়ির পাশে কিছু হিন্দু বসবাস করে। একদিন তাদের একজন আমাদের একটি উপকার করলে আমি বলি, আল্লাহ তোমাকে দীর্ঘায়ু করেন। আমার ভাগিনা এ কথা শুনতে পেয়ে বললেন, অমুসলিমের জন্য কি দুআ করা যায়? আমি তার জবাবে কিছু বলতে পারিনি। জানতে চাই, অমুসলিমের জন্য দুআ করার বিধান কী? কোন দুআ করা যাবে এবং কোন দুআ করা যাবে না। বিস্তারিত জানাবেন।

কোনো হালাল বস্তু নিজের উপর হারাম করার বিধান কী?

প্রশ্ন (১৩২৫১) : একবার আমার মা ভাবির উপর রাগ করে বলে ফেলেন, ‘আমার জন্য মুরগী হারাম’। কিন্তু অনেকদিন পর মা তার এই কথা ভুলে মুরগীর গোশত খেয়ে ফেলেন। আমি স্মরণ করিয়ে দিলে আবার খাওয়া বন্ধ করে দেন। প্রশ্ন হল, এভাবে কোনো কিছু হারাম করলে কি সত্যিই তা হারাম হয়ে যায়? হারাম হলে পুনরায় তা হালাল করার কোনো উপায় আছে কি?

নারীদেরকে সালাম দেওয়ার বিধান কী?

প্রশ্ন (১৩২৪৯) : নারীদেরকে সালাম দেওয়ার বিধান কী? তারা যদি সালাম দেয় তাহলে কি তার জওয়াব দেওয়া যাবে? বিশেষত মোবাইলে কথা বলার সময় অনেক নারীই সালাম দেয় তাদের সালামের জওয়াব দেওয়া যাবে কি?

কোম্পানি কাজের জন্য কোম্পানি থেকে দেওয়া গাড়ি দূর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হলে কি জরিমানা দেওয়া আবশ্যক?

প্রশ্ন (১৩২৪৪) : আমি একটি কোম্পানিতে চাকরি করি। চাকরির সুবাদে আমাকে প্রায়ই বিভিন্ন জায়গায় যেতে হয়। তাই কোম্পানি থেকে আমার চলাচলের জন্য একটি মোটর সাইকেল দেওয়া হয়েছে। দুই মাস আগে একদিন আমি অফিসে যাচ্ছিলাম। বৃষ্টির কারণে পথ পিচ্ছিল ছিল। তখন অন্য একটি মোটর সাইকেলের ধাক্কায় আমি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি এবং পথও পিচ্ছিল হওয়ার কারণে বড় রকমের দূর্ঘটনা ঘটে। দুই মাস চিকিৎসার পর এখন আমি আবার অফিসে জয়েন করতে গেলে তারা বলল, তারা আমাকে যে মোটর সাইকেলটি ব্যবহার করতে দিয়েছিল, যা এক্সিডেন্টে নষ্ট হয়েছে, সেটা ঠিক করতে যত টাকা লেগেছে তার ২৫% টাকা যেন আমি জরিমানাসূলভ তাদেরকে দেই। আমি জানতে চাচ্ছি, এখানে তো আমার কোনো দোষের কারণে এক্সিডেন্ট হয়নি, তবুও কি আমি জরিমানা দিতে বাধ্য?

পাহারার উদ্দেশ্যে কুকুর পালন করা যাবে কী?

প্রশ্ন (১৩২৪২) : আমার একটা লেয়ার মুরগির ফার্ম আছে। সেটি লোকালয় থেকে অনেক দূরে। তবে পাশে রাস্তা আছে। সেখানে দুইবার চোর হানা দিয়েছিল। কয়েকজন লোক সবসময় সেখানে থাকে। কিন্তু তারা টের পায়নি। তাই নিরাপত্তার জন্য তিনটা কুকুর রাখতে চাচ্ছি। আমার জন্য কি উক্ত উদ্দেশ্যে কুকুর রাখা জায়েয হবে?

ক্যান্টিনে খাবার খেয়ে টাকা কম দেওয়া কি ঠিক হবে?

প্রশ্ন (১৩২৪১) : আমার বন্ধু ইউনিভাসির্টির হলে থাকত। হলের ক্যান্টিনে খাবার যেদিন ভাল লাগত না সেদিন ইচ্ছাকৃতভাবে কিছু টাকা কম দিত। ইউনিভার্সিটি থেকে পাস করার পর ভার্সিটির হল থেকে চলে আসার সময় সে ক্যান্টিনের মালিকদের থেকে বিদায় নিয়ে এসেছে। আর বলেছে, কোনো পাওনা থাকলে মাফ করে দিতে। ইচ্ছাকৃতভাবে সে কিছু টাকা কম দিয়েছিল এ কথা তার তখন মনে ছিল না। সে ঠিক কত টাকা কম দিয়েছিল তা বলতে পারে না। তবে সে অনুমান করে যে, হয়ত হাজার খানেক টাকা হবে। এখন সে কী করবে?

স্ত্রী মা-বাবা থেকে আলাদা থাকতে চাইলে করণীয় কী?

প্রশ্ন (১৩২৩৯) : আমাদের পরিবার একান্নভুক্ত পরিবার। আমরা ৬ ভাই। সাথে মা আছেন। সবাই বিবাহিত। জায়গা-জমির ঝামেলার কারণে গ্রামে পৃথক পৃথক বাড়ী করা সম্ভব হচ্ছে না। সবার জন্য রান্নাঘর একটাই। আমার বিয়ের দেড় বছর হয়েছে। কিন্তু আমার স্ত্রী এখনো আমাদের পরিবারের সাথে মানিয়ে নিতে পারেনি। বিভিন্ন বিষয়ে মাঝেমধ্যে আম্মুর সাথে মনোমালিন্যের সৃষ্টি হয়। তার এগুলো সহ্য হয় না। আমাকে বাইরে বাসা নেওয়ার জন্য তাগাদা দেয়। এদিকে আমি ঘরে না থাকলে আম্মুর কষ্ট হবে। আম্মুর খেদমতে সমস্যা হবে। এ জন্য বাইরে যেতে চাচ্ছি না। চিন্তা করছি, একদিকে মা কষ্ট পাবে, অন্যদিকে স্ত্রীর অধিকার হরণ হচ্ছে। এখন আমি কী করব। এ ব্যাপারে শরয়ী দিকনির্দেশনা কি তা জানালে খুশি হব।

পশুর চামড়া ছিলার আগে বিক্রি করা জায়েয আছে কি?

প্রশ্ন (১৩২৩৫) : আমরা কয়েকজন বন্ধু মিলে কুরবানীর ঈদের সময় চামড়ার ব্যবসা করি। ব্যবসার প্রক্রিয়াটা এই হয় যে, আমরা প্রথমে ট্যানারিতে যোগাযোগ করে চামড়ার একটা মূল্য নির্ধারণ করি। এরপর ঈদের এক-দুদিন আগ থেকে ঈদের দিন সকাল পর্যন্ত যারা কুরবানী করবে তাদের বাড়ি বাড়ি যাই। তাদের সাথে চামড়া ক্রয়ের চুক্তি করে আমাদের নির্ধারণকৃত মূল্য তাদের হাতে অগ্রিম দিয়ে আসি। এতে দেখা যায়, অধিকাংশ চামড়াই আমরা কিনতে পারি। কেননা এভাবে অগ্রিম না কিনলে অন্য গ্রুপ এসে কিনে ফেলার আশংকা থাকে। অতপর ঈদের দিন সকালে কুরবানী হওয়ার পর চামড়া ছিলা হলে আমরা সেগুলো ট্যানারিতে নিয়ে বিক্রি করি। জানতে চাচ্ছি, আমাদের উক্ত ব্যবসা শরীয়তসম্মত কি না? কোনো সমস্যা থাকলে তা সমাধানের উপায়সহ জানালে উপকৃত হব।

শরীরে উলকি অংকন করা জায়েয আছে কী?

প্রশ্ন (১৩২৩৩) : অনেকেই হাতে বা পায়ে উলকি অংকন করায়। অনেক নারীকেও এগুলো অংকন করাতে দেখা যায়। তাই জানতে চাচ্ছি, নারী-পুরুষের জন্য উলকি অংকনের বিধান কী? দলীলসহ বিস্তারিত জানালে উপকৃত হব।

চুক্তিতে মাছ শিকার করা সংক্রান্ত একটি মাসআলা।

প্রশ্ন (১৩২৩১) : আমাদের বাড়ি একটি নদীর পাশে অবস্থিত। নদীর পানি কমে গেলে নদীর পাশে অবস্থিত খালগুলোতে প্রচুর মাছ আটকা পড়ে। মাছ শিকার করার জন্য এলাকার যুবকরা খালের মালিকদের সাথে বিভিন্নভাবে চুক্তিতে আবদ্ধ হয়। তন্মধ্যে একটি হল, খালের মালিকরা মাছের একটি পরিমাণ নির্ধারণ করে দেয়। খালে মাছ যে পরিমাণই পাওয়া যাক, মালিকের জন্য ঐ পরিমাণ বরাদ্দ থাকবে। আর ঐ পরিমাণ থেকে বেশি যা পাওয়া যাবে তা মাছ শিকারীদের। সাধারণত প্রতি বছরই মালিকদের নির্ধারণ করে দেওয়া পরিমাণ থেকে অনেক বেশি মাছ পাওয়া যায়। মুহতারামের নিকট জানতে চাচ্ছি, মালিকদের সাথে এভাবে চুক্তি করে মাছ ধরা কি বৈধ হবে?

নিজ পিতা ব্যতীত অন্য কাউকে পিতার পরিচয় দেওয়া জায়েয আছে কি?

প্রশ্ন (১৩২৩০) : আমার ছোট ভাইয়ের বয়স যখন ২ বছর তখন আমার মা ইন্তেকাল করেন। আমার ভাইকে প্রতিপালনের মত কেউ না থাকায় সে আমার খালার কাছে থাকে। আমার খালাই ওকে লালন-পালন করেন এবং তার সন্তানের মত ভালবাসেন। আমার ভাই এখন আমার খালাকে মা এবং খালুকে বাবা বলে ডাকে। আমার ভাই এর বয়স এখন ১৮ বছর। ও এখন আমার বাবাকে খালু এবং আমাদেরকে খালাত ভাই বলে পরিচয় দেয়। ওর সকল পরিচয়পত্রে খালুর নাম ব্যবহৃত হয়। ও মানতে রাজি নয় যে আমরা ওর আপন ভাই। আমার বাবা এবং আমরা ওর উপর কোন চাপ প্রয়োগ করতে চাই না। এমতাবস্থায় শরীয়তের দৃষ্টিতে ওর হুকুম কী হবে? ও আমার খালুকে বাবা বলে ডাকলে এবং পরিচয় দিলে গুনাহগার হবে কি?

বাচ্চাদের খৎনা করানোর জন্য কি নির্দিষ্ট কোনো বয়স আছে?

প্রশ্ন (১৩২২৫) : কিছুদিন আগে আমার এক ফুফাতো ভাইয়ের খৎনা করানো হয়েছে। তার বয়স মাত্র দু’বছর। আমার বড় দাদু এতে বেশ রেগে যান এবং বলেন, এতো ছোট বাচ্চাকে এতোটা কষ্ট দেওয়া বড় অন্যায় হয়েছে। খৎনার জন্য কমপক্ষে ছয়-সাত বৎসর পর্যন্ত অপেক্ষা করতে হয়। যেন বাচ্চা এর ধকলটা সহ্য করে নিতে পারে। কিন্তু ভালো ডাক্তারের পরামর্শ ও উন্নত চিকিৎসার ফলে আমাদের মনেই হয়নি যে, খৎনার কারণে ওর ততোটা কষ্ট সহ্য করতে হয়েছে। তারপরও দাদুর কথায় সন্দেহ হচ্ছে, এত কম বয়সে খৎনা করানো ঠিক কি না? তাই হুযুরের কাছে জানতে চাই, খৎনার জন্য নির্দিষ্ট কোনো সময় বা বয়স আছে কি?

ভ্রু প্লাক করার বিধান কী?

প্রশ্ন (১৩২২৩) : অনেক নারীরাই পার্লারে গিয়ে ভ্রু প্লাক করে এবং জোড়া ভ্রু পৃথক করে। আমি জানতে চাচ্ছি, শরীয়তের দৃষ্টিতে এভাবে জোড়া ভ্রু পৃথক করা এবং ভ্রু প্লাক করার বিধান কী?

অনুষ্ঠানের জন্য মাইক, সাউন্ডবক্স ইত্যাদি ভাড়া দেওয়ার বিধান কী?

প্রশ্ন (১৩২২০) : আমার ভাইয়ের একটা ডেকোরেটরের দোকান আছে। বিভিন্ন অনুষ্ঠানের জন্য সেখান থেকে সাউন্ডবক্স ও মাইক ইত্যাদি ভাড়া দেওয়া হয়। গানের অনুষ্ঠানের জন্যও এগুলো ভাড়া দেওয়া হয়। আর অনুষ্ঠান চলাকালীন সেগুলো নিয়ন্ত্রণ করার জন্য দোকান কর্তৃপক্ষের কাউকে উপস্থিত থাকতে হয়। এখন আমার জানার বিষয় হলো, গানের অনুষ্ঠানের জন্য মাইক ও সাউন্ডবক্স ভাড়া দেওয়ার হুকুম কী? অনুষ্ঠানে সেগুলো নিয়ন্ত্রণের জন্য দোকানের কারো উপস্থিত থাকার হুকুম কী? এতে কোনো সমস্যা আছে কি? বিস্তারিত জানালে উপকৃত হব।