বিবিধ

ইকো মেশিন ব্যবহার করা যাবে কি

প্রশ্ন (৭৬৫৫) : কণ্ঠস্বরকে সুন্দর করার ইকো মেশিন, যা এক ধরনের যন্ত্র বিশেষ, যার সাহায্যে কণ্ঠস্বরকে সুন্দর করা হয়। আওয়াজে প্রতিধ্বনি বা ঢেউ তোলা যায়। স্বর মোটা-চিকন করা যায়। আওয়াজে ঝনঝনানি অনুভব হয়। শরিয়তের দৃষ্টিতে এ মেশিন বাদ্যযন্ত্রের অন্তর্ভুক্ত কিনা?

রাতে ছাদে ঘুমানো কি নিষেধ

প্রশ্ন (৭৬৪৬) : আমি একবার রাতে ছাদে ঘুমাতে চাইলে আমার এক আত্মীয় বললেন, রাতের বেলা ছাদে ঘুমানো নিষেধ। আমার প্রশ্ন হল, এ ব্যাপারে শরিয়তের নির্দেশনা কী?

সন্ধ্যা বেলা বাচ্চাদের বাইরে যাওয়া কি নিষেধ

প্রশ্ন (৭৬৪৫) : আমার দাদি সন্ধ্যায় আমার ছোট ভাই-বোনদেরকে বাহিরে যেতে দেন না। তিনি বলেন, শরিয়তে সন্ধ্যা বেলা ছোট বাচ্চাদেরকে বাহিরে যেতে নিষেধ করা হয়েছে। আমি জানতে চাচ্ছি, এ সম্পর্কে কুরআন হাদিসে কিছু বলা হয়েছে কি?

আত্মহত্যাকারীর জন্য মাগফিরাতের দোয়া করা যাবে কি

প্রশ্ন (৭৬৪২) : আমার এক আত্মীয় কিছুদিন আগে আত্মহত্যা করেছেন। আমরা চাচ্ছি তার মাগফিরাতের জন্য দোয়া করাতে। এলাকার এক ব্যক্তি বলল, আত্মহত্যাকারীর জন্য মাগফিরাতের দোয়া করা বৈধ না। আমার প্রশ্ন হল, উক্ত ব্যক্তির কথা কি সঠিক?

কবরের দিকে আঙ্গুল দিয়ে ইশারা করলে কি আঙ্গুল পঁচে যায়

প্রশ্ন (৭৬৩৯) : আমার দাদিকে বলতে শুনলাম, কবরের দিকে আঙ্গুল দিয়ে ইশারা করলে নাকি আঙ্গুল পঁচে যায়। আমি জানতে চাচ্ছি, শরিয়তে কি এর কোনো ভিত্তি রয়েছে?

আরশ বহনকারী ফেরেশতারা কাদের জন্য দোয়া করে

প্রশ্ন (৭৬৩৫) : একজন তাবলীগি ভাইকে বলতে শুনলাম, আরশ বহনকারী ফেরেশতারা আল্লাহর রাস্তায় মেহনতকারীর জন্য দোয়া করে থাকে। আমি জানতে চাচ্ছি, উক্ত ভাইয়ের বক্তব্য কি সঠিক?

ছেলের আকীকা তিনটি ছাগল দ্বারা করা যাবে কি

প্রশ্ন (৭৬৩০) : আমি আমার ছেলের আকীকা করতে চাচ্ছি। আমার ফ্যামিলি মেম্বার বেশি হওয়ায় আমি চাচ্ছি আমার ছেলের আকীকা তিনটি ছাগল দিয়ে করতে। প্রশ্ন হল, শরিয়তের দৃষ্টিতে এর অনুমতি আছে কি?

আব্দুন নবি নাম রাখা যাবে কি

প্রশ্ন (৭৬২৯) : আল্লাহ তাআলা আমাকে একটি ছেলে দিয়েছেন। আমি তার নাম রাখতে চাচ্ছি আব্দুন নবি। প্রশ্ন হল, শরিয়তের দৃষ্টিতে এই নাম রাখতে কোনো সমস্যা আছে কি?

মানতাশা নাম রাখা যাবে কি

প্রশ্ন (৭৬২৬) : আমার একটি মেয়ে হয়েছে। আমি কুরআনে মানতাশা শব্দটি পেয়েছি তাই আমার মেয়ের নাম মানতাশা রাখতে চাচ্ছি। প্রশ্ন হল, এই নাম রাখাতে কোনো সমস্যা আছে কি?

ক্লাসে ঠিকমত না পড়িয়ে প্রাইভেটে ভাল করে পড়ানো যাবে কি

প্রশ্ন (৭৫৮০) : আমি কিছু স্টুডেন্ট পড়াই। আমাদের এখানে সাধারণত যারা প্রাইভেট পড়ায় তারা স্কুলের ক্লাসে ভাল করে পড়ায় না। যাতে করে স্টুডেন্টরা ক্লাসের পরে তাদের কাছে প্রাইভেট পড়ে। আর প্রাইভেটে তারা খুব ভাল করে পড়ায়। এতে প্রাইভেট টিচার হিসেবে তার নামধাম হয় এবং ছাত্রও বেশি পায়। এমতাবস্থায় আমি যদি ‍এমন করতে চাই তাহলে কি তা জায়েয হবে?

আমানতের সাইকেল চুরি হয়ে গেলে জরিমানা দিতে হবে কি

প্রশ্ন (৭৫৫৪) : আমার বন্ধু সাইকেল চালানোর জন্য আমার কাছ থেকে আমার সাইকেল নিয়েছে। নামাজের সময় সে সাইকেলটি তালা মেরে মসজিদে ঢুকেছে। এর মাঝে সাইকেলটি চুরি হয়ে গিয়েছে। এখন আমি কি তার কাছ থেকে জরিমানা নিতে পারব?

পিতলের পাত্র ব্যবহার করা যাবে কি

প্রশ্ন (৭৫৪৪) : অনেকে মনে করে থাকে, পিতলের পাত্র ব্যবহার করা ঠিক নয়। কারণ, পিতল দিয়ে অনেক সময় হিন্দুদের মূর্তি বানানো হয়ে থাকে। আমার প্রশ্ন হল, এ ব্যাপারে ইসলামি শরিয়ত কী বলে?