বিবিধ

যাকাত আদায় করলে কি সম্পদ বৃদ্ধি পায়?

প্রশ্ন (১১৪৭৪) : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আলহামদুলিল্লাহ আমি প্রতি বছর যাকাত দেই। আমি শুনেছি যাকাত দিলে নাকি মানুষের ধন-সম্পদ বৃদ্ধি পায়। কিন্তু আমার ব্যবসায় লস হচ্ছে। এর কারন কি? যাকাত আল্লাহর হুকুম তা আমাদের পালন করতেই হবে। যাকাত দিলে দুনিয়াতে মাল বাড়ে এ সম্পর্কিত কোন সহিহ হাদিস কি আছে?

ক্রিকেট খেলায় বাজি ধরার বিধান কি?

প্রশ্ন (১১৪৫৯) : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি ক্রিকেট খেলতে গেলে দেখি প্রায় সময় বন্ধু-বান্ধব বাজি ধরে খেলে। যদি আমি তাদের সাথে বাজি না ধরে সেখানে খেলি আমার গুনাহ হবে কী? দয়া করে উত্তর জানাবেন।

মৃত-প্রসবিত সন্তানের ফজিলত

প্রশ্ন (১১৪৫৭) : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, “কোন শিশু জন্মের আগে মারা গেলে সেই শিশুর বাবা-মা কে সে জান্নাতে তাদের হাত ধরে টেনে নিয়ে জাবে” এমন কোন সহিহ হাদিস ইসলামে আছে?

কুড়িয়ে পাওয়া টাকার বিধান

প্রশ্ন (১১৪৫৫) : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,আমি হাঁটার সময় রাস্তায় কিছু টাকা পেয়েছি। কিন্ত টাকার মালিকের খোঁজ পাইনি। এখন আমি সেই টাকা কি করব?

হলে ইলেক্ট্রিক কেতলি দিয়ে পানি গরম করা যাবে কি

প্রশ্ন (১১১৬৪) : আমাদের হলে কেতলি, আয়রনসহ বিভিন্ন ইলেক্ট্রিক জিনিস ব্যবহার করা নিষিদ্ধ। জানতে চাচ্ছি, শীতকালে পানি গরম করতে ইলেক্ট্রিক কেতলি ব্যবহার করতে পারব কি?

মদ পরিবেশনকৃত পাত্র ধৌত করা যাবে কি

প্রশ্ন (১১১৬০) : আমি দেশের বাহিরে একটি রেস্টুরেন্টে ক্লিনিংয়ের কাজ করি। সেখানে হালাল খাবার পরিবেশনকৃত পাত্রও ধৌত করতে হয়। আবার মদ পরিবেশনকৃত পাত্রও ধৌত করতে হয়। জানতে চাচ্ছি, আমার এ কাজটি কি বৈধ হচ্ছে?

১৮০০ টাকার জুতার হেফাজতের জন্য নামায ছাড়া যাবে কি

প্রশ্ন (১১১৫৯) : কিছুদিন আগে আমি মসজিদে নামায পড়তে যাই। জুতার বাক্সে জুতা রেখে নামাযে দাঁড়াই। চোর আমার জুত চুরি করার সময় আমি বুঝতে পেরে নামায ছেড়ে দেই এবং চোর ধরি। জানতে চাচ্ছি, আমার কি নামায ছেড়ে দেওয়া বৈধ হয়েছে? উল্লেখ্য, জুতার দাম ১৮০০ টাকা ছিল।

বকেয়া মোহর বর্তমান হিসেবে দিতে হবে কি

প্রশ্ন (১০৯৯৫) : বিয়ে হয়েছে পনের বছর আগে। তখন মোহর ধরা হয়েছিল ১ লক্ষ টাকা যা এখনো বকেয়া। বর্তমানে তো সবকিছুর দাম বেড়েছে। জানতে চাচ্ছি, মোহর কি ১ লক্ষ টাকাই পরিশোধ করতে হবে নাকি বর্তমান হিসেবে আরো বেশি আদায় করতে হবে?

কেবলার দিকে থুথু ফেললে কি কপালে তা নিয়ে কিয়ামতের দিন উঠবে

প্রশ্ন (১০৯৭৮) : কেউ যদি কেবলার দিকে থুথু ফেলে তাহলে কিয়ামতের দিন উক্ত থুথু সে কপালে নিয়ে উঠবে। একটি বইয়ে এটাকে সহিহ হাদিস বলা হয়েছে। জানতে চাচ্ছি, উক্ত বিষয়টি কি সঠিক?