বিবিধ

কুফরি কালাম ও জাদু থেকে মুক্তির দোয়া ও আমল।

প্রশ্ন (১১৮৮৫) : আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার এক আত্মীয় আমাকে কুফুরী করে। সেটা আমি কোনো ভাবে জানতে পেরেছি। আমি রুকইয়া করে কুফুরী কাটাই। কিন্তু সে বারবার আমাকে কুফুরী করে। আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি। আমি এখন কী করতে পারি?

কসমের কাফ্ফারা সংক্রান্ত একটি মাসআলা।

প্রশ্ন (১১৭৬৮) : একবার আমার স্ত্রীর সাথে আমার অনেক ঝগড়া হয়। তখন আমি রাগ করে আমি তাকে বলি ‘যাও আজ থেকে তোমার হাতের রান্না আর খাব না। যদি খাই তাহলে হারাম খাই।’ পর যখন আমার রাগ কমে যায় তখন তার অনুরোধে তার সাথে খাবার খাই। হযরতের কাছে জানতে চাচ্ছি, এই কথা বলার পর তার হাতের রান্না খাওয়ায় কি আমার গুনাহ হয়েছে?

পাহারা দেওয়ার জন্য কুকুর ক্রয়-বিক্রয় করা জায়েয আছে কি?

প্রশ্ন (১১৭৬৭) : আমাদের এক প্রতিবেশীর কাছে প্রশিক্ষণপ্রাপ্ত বিশেষ জাতের এক জোড়া দামি কুকুর আছে। সে এগুলো কিনেছিল তার বাড়ি পাহারা দেওয়ার জন্য। তার কুকুরগুলো কয়েকটা বাচ্চা দিয়েছে। আমাদের বাড়ি যেহেতু একেবারে গ্রামে আর এদিকে পাহারা দেওয়ার জন্য তেমন মানুষ পাওয়া যায় না, আবার এই কুকুরগুলোও পাহারার জন্য খুব ভালো তাই কয়েকজন প্রতিবেশী তাদের বাড়ি পাহারা দেওয়ার জন্য কুকুরগুলো বড় হলে কিনতে চাচ্ছে। তো এখন জানার বিষয় হলো, তার জন্য কুকুরগুলো বিক্রি করা এবং তার মূল্য ভোগ করা জায়েয আছে কি?

স্ত্রীকে আপু বলে ডাকলে কি কোনো অসুবিধা হবে?

প্রশ্ন (১১৭৫২) : আমি মাঝে মাঝে আমার স্ত্রীকে আপু বলে ডেকে ফেলি। কয়েকদিন ধরে আমার মনে খটকা লাগছে যে, স্ত্রীকে এই শব্দে ডাকা ঠিক হচ্ছে কিনা। তো আমি জানতে চাচ্ছি যে, স্ত্রীকে আপু বলে ডাকা কি আমার জন্য ঠিক হচ্ছে?

নারীদের জন্য পরচুলা ব্যবহার করা জায়েয আছে কি?

প্রশ্ন (১১৭১১) : আমার মাথা থেকে অনেক চুল পড়ে। চুল পড়তে পড়তে এখন মাথার সামনের ভাগ প্রায় খালি হয়ে গেছে। মাথার দুই পাশ এবং পিছনের চুল খুবই পাতলা হয়ে গেছে। একারণে আমার স্বামী এখন আমাকে পছন্দ করে না। এখন আমি কি নকল চুল ব্যবহার করতে পারব? নকল চুল ব্যবহার করলে কি আমার গুনাহ হবে?

মেয়েদের মুখে লোম গজালে কি তুলে ফেলা যাবে?

প্রশ্ন (১১৭০৪) : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার চেহারায় দুই কানের পাশে গালের মধ্যে কিছু লোম রয়েছে। এবং গোঁফের জায়গায়ও কিছু বড় বড় লোম আছে। আমার স্বামী এটা অপছন্দ করেন। তিনি আমাকে এগুলো তুলে ফেলতে বলেছেন। আমি কি এই লোমগুলো তুলে ফেলতে পারব? লোমগুলো তুলে ফেললে কি আমার কোনো গুনাহ হবে?

মসজিদের ভিতর দিয়ে যাতায়াত করা যাবে কি?

প্রশ্ন (১১৭০৩) : আমাদের বাসা ও বাজারের মাঝে হলো আমাদের এলাকার মসজিদ। তো মসজিদের ভিতর দিয়ে বাজারে গেলে অল্প সময়ে চলে যেতে পারি। আর রাস্তা দিয়ে গেলে অনেক দেরি হয়। তাই আমি প্রায় সময় মসজিদের ভিতর দিয়েই বাজারে যাই। আমার জানার বিষয় হলো, মসজিদের ভিতর দিয়ে এভাবে যাতায়াত করা কি আমার জন্য ঠিক আছে?

নামাযে সিজদার আয়াত তেলওয়াত করার পর কোনো কারণে নামায ভেঙে গেলে কি সেই সিজদা আদায় করতে হবে?

প্রশ্ন (১১৬৯৭) : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি নামাযে সিজদার আয়াত তেলাওয়াত করি। কিন্তু সিজদা করার আগে কোনো কারণে আমার নামায ভেঙে যায়। তাই নতুন করে নামায আদায় করি। এখন কি আমাকে সিজদায়ে তিলাওয়াত আদায় করতে হবে?

জুমার দিন কি সফরে বের হওয়া যায় না?

প্রশ্ন (১১৬৯৬) : আমি শুক্রবার সফরে বের হওয়ার সিদ্ধান্ত নেই। তো আমার এক বন্ধু বলল, জুমার দিন নাকি সফরে বের হওয়া মাকরুহ। তার কথা কি ঠিক আছে?

মান্নতের ইতিকাফের জন্য রোজা রাখা আবশ্যক।

প্রশ্ন (১১৬৮৯) : আমি আমার একটি শুভ কাজের জন্যে এক দিন এক রাত ইতিকাফ করার মান্নত করেছিলাম। আলহামদুলিল্লাহ আমার কাজটি সম্পন্ন হয়েছে। তারপর আমি মান্নত আদায় করার জন্য মসজিদে চলে যাই। যোহরের সময় এক লোক আমাকে ইতিকাফের কথা জিজ্ঞাসা করে বললেন, আপনি কি রোজা রেখেছেন? উত্তরে আমি বললাম, না। তখন তিনি বললেন, মান্নতের ইতিকাফের জন্য রোজা রাখা আবশ্যক। এখন আমি জানতে চাচ্ছি যে, ঐ ব্যক্তির কথা কি ঠিক আছে? মান্নতের ইতিকাফের জন্য কি রোযা রাখা আবশ্যক?

মেয়েদের নাক-কান ফুঁড়ানোর বিধান

প্রশ্ন (১১৬৩৬) : মেয়েরা নাক-কানে অলংকার পড়ে থাকে। এজন্য তাদের নাক-কান ‍ফুঁড়াতে হয়। তো একজন বলল, মেয়েদের নাক-কান ফোঁড়ানো নাকি জায়েয নেই। ওই লোকের কথা কি ঠিক আছে? এব্যাপারে শরীয়ত কী বলে?

বেনামাজীর হাতের রান্না খাওয়া কি শুকরের মাংস খাওয়ার সমান?

প্রশ্ন (১১৫৯৬) : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি একজন হুজুরের কাছে শুনেছিলাম "যে মহিলারা নামাজ আদায় করে না , তাদের রান্না করা খাবার খাওয়া শূকরের গোশত খাওয়ার সমান"। এই কথা কি ঠিক আছে?

কোনো পাত্রীকে একবার দেখার পর কি তাকে দ্বিতীয়বার দেখা জায়েয আছে?

প্রশ্ন (১১৫৮১) : আমি আমার বিবাহের জন্য পাত্রী দেখতে যাই। কিন্তু লজ্জায় তাকে ভালভাবে দেখতে পারিনি। এখন আমি আবার তাকে দেখতে চাচ্ছি। তো দ্বিতীয় বার তাকে দেখা কি আমার জন্য জায়েয হবে?