তালাক বা বিবাহ বিচ্ছেদ (ডিভোর্স)

বিয়ের খরচ প্রদানের শর্তে তালাক দেওয়া যাবে কি

প্রশ্ন (৮৬১৪) : দুইমাস আগে এক নারীর সাথে আমার বিয়ে হয়। বিয়ের আগ থেকেই তার অন্য এক ছেলের সাথে সম্পর্ক ছিল। তাই সে আমার সাথে সংসার করতে ইচ্ছুক না। আমি তাকে অনেক বুঝিয়েছি। কিন্তু বিয়ের পর থেকেই সে আমার সাথে খারাপ আচরণ করছে। জানতে চাচ্ছি, তাকে মোহর দেওয়া বাবদ আমার তিন লক্ষ টাকা খরচ হয়েছে। তালাক দেওয়ার শর্তে আমি উক্ত টাকা তার কাছ থেকে উসুল করতে পারব?

পরকীয়ার সাথে শর্তযুক্ত তালাক পতিত হবে কি

প্রশ্ন (৮৫৯৫) : স্ত্রী পরকীয়ায় লিপ্ত। স্বামী তার স্ত্রীকে লক্ষ্য করে বলল, আরেকবার যদি পরকীয়া কর তাহলে তুমি তালাক। জানতে চাচ্ছি, পুনরায় স্ত্রী পরকীয়ায় লিপ্ত হলে তালাক হবে কি?

পরকীয়া না করার শর্ত করলে তা ফেরত নেওয়া যাবে কি

প্রশ্ন (৮৫৯৪) : স্ত্রী পরকীয়ায় লিপ্ত। স্বামী তার স্ত্রীকে বলেছে, তুমি যদি পুনরায় পরকীয়া কর তাহলে তালাক। জানতে চাচ্ছি, স্বামী কি তার এ বক্তব্য ফেরত নিতে পারবে?

নামাজ না পড়লে কি তালাক দেওয়া যাবে

প্রশ্ন (৮৫৯০) : আমার স্ত্রী নামাজ পড়ে না। তাকে অনেক বলেছি, কিন্তু সে তারপরও নামাজ পড়ে না। জানতে চাচ্ছি, উক্ত কারণে তাকে তালাক দিয়ে দিব কি?

তালাক দিলাম বলে মনে মনে না বললে তালাক হবে কি

প্রশ্ন (৮৫৮০) : জনৈক ব্যক্তির তার স্ত্রীকে তালাক দেওয়ার নিয়ত ছিল না। তাই সে তার স্ত্রীকে বলতে চেয়েছিল, তোমাকে তালাক দিলাম না। কিন্তু বলার সময় মুখ দিয়ে বের হয়েছে, তোমাকে তালাক দিলাম। আর না শব্দটা মনে মনে বলেছে। সে জানতে চাচ্ছে, এতে কি তালাক হবে?

গায়ে হাত তুললে তালাক হবে কি

প্রশ্ন (৮৫৬৭) : ঝগড়া চলাকালে স্ত্রী স্বামীর গায়ে হাত তুলে। তখন স্বামী বলে, আরেকবার আমার গায়ে হাত তুললে তালাক দিব। পরবর্তীতে স্ত্রী আবার স্বামীর গায়ে হাত তুলে। জানতে চাচ্ছি, হাত তোলার দ্বারা কি তালাক হয়ে যাবে?

আরেকবার মারলে তালাক দিয়ে দিব বললে তালাক হবে কি

প্রশ্ন (৮৫৫৪) : স্বামী স্ত্রী ঝগড়ার সময় স্ত্রী স্বামীর গায়ে হাত তুলে। তখন স্বামী বলল, আরেকবার যদি আমার গায়ে দেও তাহলে তালাক দিয়ে দিব। জানতে চাচ্ছি, উক্ত কথার দ্বারা তালাক হবে কি?

স্ত্রী তালাকের কথা মিথ্যা বললে গ্রহণযোগ্য হবে কি

প্রশ্ন (৮৫৫০) : স্বামী তালাক দেয়নি। কিন্তু স্ত্রী সবার কাছে বলে বেড়াচ্ছে যে, স্বামী তাকে তালাক দিয়েছে। জানতে চাচ্ছি, স্ত্রীর এই মিথ্যার দ্বারা কি তালাক পতিত হয়ে যাবে?

স্ত্রীর মহর মাফ করার শর্তে খুলা করা যাবে কি

প্রশ্ন (৮৪২৫) : জনৈকা মহিলা তার স্বামীর সাথে খুলা করতে চাচ্ছে। স্বামী শর্ত দিয়েছে তার মোহর মাফ করে দিতে হবে। প্রশ্ন হল, স্বামীর জন্য কি এমন করা জায়েয হবে?

তালাকের শর্ত রহিত করা যাবে কি

প্রশ্ন (৮৩৩৪) : এক ব্যক্তি তার স্ত্রীকে রাগ করে বলে তুমি যদি কখনো অমুকের বাড়িতে যাও তাহলে তুমি তালাক। এরপর থেকে স্ত্রী আর ঐ বাড়িতে যায় নি। কিন্তু স্বামী এখন তালাকের শর্তটি রহিত করতে চাচ্ছে। এর কোন সুযোগ আছে কি?

স্বামীর বাড়িতে পর্দার ব্যবস্থা না থাকলে তালাকপ্রাপ্তা বাবার বাড়িতে যেতে পারবে কি

প্রশ্ন (৮২৭৫) : আমার বান্ধবীকে তার স্বামী এক তালাকে বায়েন দিয়েছে। এখন সে ইদ্দত পালন করবে। কিন্তু তার স্বামীর বাড়িতে তার পর্দা রক্ষা করে থাকা সম্ভব নয়। এখন কি সে ইদ্দত পালনের জন্য বাবার বাড়িতে যেতে পারবে?

ইদ্দত পালন করার সময় কি স্বামী আর স্ত্রী একই ঘরে থাকবে

প্রশ্ন (৮২৫৯) : আমার স্ত্রীকে ডিভোর্স দিয়েছি। এক তালাকে বায়েন। আমি জানি, ইদ্দতের সময় স্ত্রী স্বামীর ঘরে থাকে। এখন কি আমি আর সে এক ঘরেই থাকতে হবে?

স্বামী দূরে থাকার কারণে তালাক চাওয়া যাবে কি

প্রশ্ন (৮২৪৬) : আমার স্বামী প্রবাসী। তিনি বিয়ের একমাস পর বিদেশে চলে যান। বর্তমানে দুই বছর চলছে। এখনো তিনি দেশে আসেননি। আমার জন্য সবর করে থাকাও কষ্টকর হচ্ছে। ফেতনার জড়িয়ে পড়ার আশংকা করছি। জানতে চাচ্ছি, উক্ত কারণে স্বামীর কাছে তালাক চাইতে পারব কি?

সংসারের অশান্তির কারণে তালাক চাওয়া যাবে কি

প্রশ্ন (৮২৪১) : আমার স্বামী ভালো মানুষ। কিন্তু তারপরও ছোট খাটো বিষয় নিয়েও আমাদের মাঝে ঝগড়া হচ্ছে। কিছু কিছু বিষয়ে মতের অমিল থেকেই যাচ্ছে। কোনোভাবেই আমরা সমাধানে আসতে পারছি না। যার ফলে সংসারে অশান্তি লেগেই আছে। জানতে চাচ্ছি, উক্ত কারণে তালাক চাওয়া যাবে কি?